অবশেষে বর্ষা বিদায়, সপ্তাহের শুরুতেই হাওয়া বদল, কেমন থাকবে আবহাওয়া?

Share:

নিজস্ব প্রতিনিধি : অবশেষে চলতি মরশুমে বাংলা থেকে বিদায় নিয়েছে বর্ষা। বুধবার সকাল থেকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আকাশ ছিল পরিষ্কার। এদিন সকালে রোদের দেখা মিলেছে। ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হালকা গরম লেগেছে। বাংলায় হাওয়া বদল হয়েছে। সূর্য ডোবার পড়ে ফের শিরশিরে ঠাণ্ডা।

চলতি বছর ঝেঁপে বৃষ্টি হয়েছে রাজ্যে। একটার পর একটা নিম্নচাপের জেরে বৃষ্টি থেকে খুব বেশি মুক্তি মেলেনি। শেষের কয়েক মাস বৃষ্টিতে নাজেহাল হতে হয়েছে মানুষকে। অবশেষে সেই সমস্যা থেকে মুক্তি মিলতে চলেছে। কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সরছে। রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রাজ্যে অস্বস্তিকর গরম থাকবে না। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক হাওয়া প্রবেশ করছে বঙ্গে। এই কারণে আগামী কয়েকদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই রাজ্যে। ফলে এখনই হেমন্তের ছোঁয়া অনুভব করতে শুরু করেছে কলকাতা সহ বঙ্গের বিভিন্ন জেলা। এই পরিস্থিতিতে পাহাড়ে ফিরছে পর্যটকরা। বিপদ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে পাহাড়। বুধবার সকালে দার্জিলিং থেকে দেখা গেল ঝক ঝকে কাঞ্চনজঙ্ঘা।

বর্ষা বিদায়ের সম্ভাবনার মধ্যেই ধীরে ধীরে পারদ পতন শুরু হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরা ফেরা করবে। তার উপরে তাপমাত্রা উঠবে না। ফলে অস্বস্তিকর আবহাওয়া থাকার জায়গা নেই। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তর-পশ্চিমের হাওয়ার জেরে সকালের দিকে রাজ্যে কিছু কিছু জায়গায় কুয়াশা দেখতে পাওয়া যায়।

ছেলেকে বশে আনার মূল্য! জালিয়াতদের ফাঁদে পড়ে কোটি টাকা খোয়ালেন মা

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৮ নিয়ম

সকালে উঠেই হাত-পা অবশ, কথা জড়িয়ে যাচ্ছে, স্ট্রোকের লক্ষণ নয় তো?

৩৬৪ দিনই জলের নিচে বিগ্রহ, কেরলমের এই মন্দির ঘিরে রয়েছে বিস্ময়কর কাহিনি

আজকের রাশিফল: কাউকে টাকা ধার দেওয়ার আগে সাবধান থাকবেন কারা?

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

কলার খোসা ফেলে না দিয়ে বাড়িতেই বানান প্রাকৃতিক হেয়ার টনিক

রাশি বদল দেবগুরু বৃহস্পতির, জানুয়ারি পর্যন্ত টাকার জোয়ারে ভাসবে ৩ রাশি

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা