লাগাতার বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা পাকা ধানে, মাথায় হাত কৃষকদের

Share:

নিজস্ব প্রতিনিধি: বৈশাখের মাঝে জেলায় জেলায় চলছে লাগাতার ঝড়বৃষ্টি। দুর্যোগের জেরে একাধিক এলাকায় দেখা গিয়েছে ক্ষয়ক্ষতির ছবি। আর এই প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতির মুখে পড়লেন ধানচাষিরা। দু’দিনের ঝড় বৃষ্টিতে পাকা ধান চাষের জমিতে জল জমে নষ্ট হচ্ছে। কারণ, কেউ জমি লিজে নিয়ে চাষ করছে আবার কেউ টাকা ধার করে চাষ করেছে। আশা ছিল ধান বিক্রি করে সবার টাকা শোধ করার, কিন্তু ধানচাষের এমন ক্ষতিতে কি করবে বুঝেই উঠতে পারছেন না কৃষকরা। তাই সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন তাঁরা।

মিনাখাঁর বিভিন্ন এলাকায় ধান চাষের ব্যাপক ক্ষতি হল এই দুদিনের ঝড় বৃষ্টিতে।চাষির জমিতে যেসব ধান ছিল, তার মধ্যে কিছু ধান কেটে মাঠে রাখা ছিল আবার কিছু ধান কাটার মতন অবস্থায় ছিল। কিন্তু বিশেষ করে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে মুষলধারে বৃষ্টি সঙ্গে ঝড়ো হাওয়ায় ক্ষতি হল পাকা ধানের। যেসব ধান কাটা অবস্থায় জমিতে রাখা ছিল সেই সব ধান ভিজে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

চাষিদের কথায়, ‘সবটা না হলেও আংশিক ধান বাঁচিয়ে যদি ঘরে তুলতে পারি তাতেও কিছুটা তো বাঁচবে।’ দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, নামখানা, সাগর, পাথরপ্রতিমা, কুলতলি, ভাঙড় সহ বিস্তীর্ণ এলাকায় এখনও বিঘার পর বিঘা জমিতে পাকা ধান পড়ে রয়েছে। এদিকে হঠাৎ বৃষ্টির জেরে ধানগাছের গোড়ায় জল জমে গিয়েছে। এই পরিস্থিতিতে প্রবল সমস্যার মধ্যে পড়েছেন কৃষকরা। শীঘ্রই জমি থেকে গাছ কাটা না হলে, সব ধান মাটিতে ঝরে যেতে পারে।

ঝুলন্ত অবস্থায় মিলল অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ, তদন্তে পুলিশ

বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংর্ঘষে মন্ত্রীর মেয়ে সহ নিহত ৪

‘শিল্পের জন্য জমি নিলেই হবে না, গড়তে হবে কারখানা’, শিল্পপতিদের কড়া বার্তা দিলীপের

বারবার সতর্ক করেছিলেন যাত্রীরা, গুরুত্ব দেননি চালক! আগুন লাগার আগে বাসে ঠিক কী ঘটেছিল?

‘ট্রফিটা হাতে তুলে নেবেন’, বিশ্বকাপে বিরাট-রোহিতের খেলার সম্ভাবনা নিয়ে রিঙ্কুর মন্তব্য ভাইরাল

নাচ থেকে দূরে থাকতে বলেছিলেন বাবা-মা, তারপরই মর্মান্তিক পরিণতি ১৬ বছরের ছাত্রীর

রক্ষকই ভক্ষক! মহিলাকে ‘গণধর্ষণের’ অভিযোগে গ্রেফতার দুই পুলিশকর্মী ও দুই CRPF জওয়ান

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে মায়ের দর্শনে সস্ত্রীক হাজির গৌতম আদানি

রেড কার্পেট বিছিয়ে জিনপিংকে অভ্যর্থনা ট্রাম্পের, বাড়ল আমেরিকা-চিনের বাণিজ্যিক সমঝোতার মেয়াদ

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের