বাবার কীর্তি! নাবালিকা মেয়েকে অন্তঃসত্ত্বা করে ধর্ষণ করল অধ্যাপক

জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজের অধ্যাপক অরবিন্দ। সংস্কৃত বিভাগের অধ্যাপক। নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অধ্যাপক (PROFFSOR), জাতির মেরুদণ্ড! অরবিন্দ কুমার চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ, নিজের নাবালিকা কন্যাকে (MINOR DAUGHTER) ধর্ষণের। ধর্ষণের ফলে নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। আর তাতেই প্রকাশ্যে আসে নৃশংস এই ঘটনা। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র চাঞ্চল্য। পুলিশি তৎপরতায় গ্রেফতার (ARREST) অভিযুক্ত।

জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজের অধ্যাপক অরবিন্দ। সংস্কৃত বিভাগের অধ্যাপক। অভিযোগ, দীর্ঘদিন ধরে নিজের মেয়েকে ধর্ষণ করেছে এই অধ্যাপকই। আর তা যাতে মেয়ে কাওকে না জানায়, তা নিয়েই দিনের পর দিন দেখিয়েছে ভয়। চলেছে ক্রমাগত হুমকি। বাবার জঘন্য নির্যাতনে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে নাবালিকা। এরপরেই প্রকাশ্যে আসে সমস্ত কুকীর্তি। মেয়ের কাছ থেকে সমস্ত ঘটনা জানতে পারেন মা। এরপর মা দ্বারস্থ হন পুলিশের। পুলিশি তৎপরতায় গ্রেফতার করা হয় অভিযুক্তকে। বুধবার আদালতে তোলা হয়েছে অভিযুক্তকে।

জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, নির্যাতিতা নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পকসো আইনে রুজু হয়েছে মামলা। তদন্ত চলছে। জানা গিয়েছে, নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। নির্যাতিতার পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পেশায় অধ্যাপক, সম্পর্কে বাবার (FATHER) কুকীর্তিতে সকলেই স্তম্ভিত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত চলছে।

শরীর থাকবে ফিট, সন্ধের জলখাবারে একবার বানিয়ে দেখুন লাউয়ের খাস্তা কচুরি

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাই করতে গিয়ে ফেঁসে গেল চোর, শাস্তি দেখলে শিউরে উঠবেন

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট

দ্বিতীয়বার বাবা হওয়ার আগেই পায়ে গুরুতর চোট পেলেন সিদ্ধার্থ মালহোত্রা, কীভাবে?

বটপাতায় ব্লেড দিয়ে মা দুর্গাকে ফুটিয়ে তুললেন নবদ্বীপের দেবাংশু

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?

শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত

ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক