নিজের মেয়েকেই লাগাতার ধর্ষণ করতেন বাবা! চাঞ্চল্য জলপাইগুড়িতে

দিনের পর দিন নিজের নাবালিকা মেয়েকেই ধর্ষণ করতেন বাবা। সব জেনেও চুপ থাকতেন মা। মর্মান্তিক এই ঘটনা সামনে এল জলপাইগুড়ি শহরে।

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দিনের পর দিন নিজের নাবালিকা মেয়েকেই ধর্ষণ করতেন বাবা। সব জেনেও চুপ থাকতেন মা। মর্মান্তিক এই ঘটনা সামনে এল জলপাইগুড়ি শহরে। ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িক এসি কলেজ সংলগ্ন অরবিন্দ নগর এলাকায়। অভিযোগ, দশম শ্রেণির ছাত্রী ওই নাবালিকাকে লাগাতার ধর্ষণ করতেন তাঁরই বাবা। স্থানীয়দের কাছে বিষয়টি চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। খবর পেয়ে চলে আসে কোতয়ালি থানার পুলিশ। অভিযুক্ত বাবাকে আটক করে পুলিশ তদন্ত শুরু করেছে।

শনিবার দুপুরে এই খবর চাউর হতেই এলাকাবাসীরা অভিযুক্তের বাড়িতে এসে ক্ষোভে ফেটে পড়েন। জানা যাচ্ছে, বেশ কয়েকদিন ধরেই মেয়েকে যৌন নির্যাতন করতেন ওই অভিযুক্ত। কিন্তু লোকলজ্জার ভয়ে সে কাউকে কিছু জানায়নি এতদিন। এমনকি তাঁর মা সব জেনেশুনেও চুপ থাকতেন। পরে একথা স্বীকার করেছে দশম শ্রেণির ওই ছাত্রীর মা। এদিন এলাকাবাসী অভিযুক্ত বাবা কঠোর শাস্তি দাবি করেছে। আপাতত ঘটনার তদন্ত শুরু করেছে। নির্যাতিতা নাবালিকার মেডিকেল পরীক্ষা করিয়ে একটি হোমে পাঠানো হয়েছে।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই