রাতের পুরুলিয়ায় খুন বাপ-ব্যাটা, অধরা খুনী

পেট্রোল পাম্প থেকে মোটরবাইকে চেপে বাড়ি ফেরার পথে রাস্তায় আততায়ীদের হামলার মুখে পড়েন মদন পাণ্ডে(৬৫) ও তাঁর ছেলে কানাই পাণ্ডে(৩৫)।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিংয়ে ৩জন তৃণমূলকর্মী খুনের ঘটনার রেশ এখনও কেটে যায়নি। তারই মধ্যে শনিবার রাতে পুরুলিয়ায়(Purulia) প্রকাশ্যে কুপিয়ে খুন(Murder) করে দেওয়া হল একই পরিবারের ২জন সদস্যকে। সম্পর্কে তাঁরা বাবা-ছেলে। কে বা কারা এই হামলার ঘটনায় জড়িত আর কেনই বা তা করা হয়েছে তা নিয়ে এখনও অন্ধকারে রয়েছে পুলিশ। শনিবার রাতে পুরুলিয়া টাউন থানা এলাকার কানালি গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বাইকে(Bike) চেপে বাড়ি ফেরার পথে রাস্তায় আততায়ীদের হামলার মুখে পড়েন পেট্রোল পাম্পের ম্যানেজার মদন পাণ্ডে(৬৫) ও তাঁর ছেলে কানাই পাণ্ডে(৩৫)। রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ চাষ মোড়ের পেট্রোল পাম্প থেকে মোটরবাইকে করে বাড়ি ফেরার পথে কানালি গ্রামের অদূরে ফাঁকা মাঠে আততায়ীদের হামলার মুখে পড়েন দুজনে। আততায়ীরা ধারাল অস্ত্রের কোপ দিয়ে খুন করে বাবা ও ছেলেকে।

খবর পেয়ে পুলিশ(Police) ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। কারা, কেন বাবা ও ছেলের ওপর হামলা চালাল তা স্পষ্ট নয়। পুলিশ ফাঁকা মাঠ থেকে বাবা ও ছেলের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করলেও ঘটনাস্থল থেকে উধাও তাঁদের মোটরবাইক। এমনকি উধাও বাবা ও ছেলের মোবাইল(Mobile) ফোনও। ফলে পুলিশের প্রাথমিক সন্দেহ, ডাকাতির উদ্দেশ্যে খুনের ঘটনা হতে পারে এটি। মৃতেরা এলাকায় নির্বিবাদী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। ফলে এমন নিরীহ মানুষদের এই পরিণতিতে হতবাক এলাকার সকলে। রাতেই পুলিশ সুপারের নির্দেশে জেলাজুড়ে তড়িঘড়ি নাকা তল্লাশি শুরু হয়েছে। রাতেই ঘটনাস্থল পরিদর্শনে যান জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। তবে রবিবার সকাল পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। ঘটনার জেরে এদিন সকালে ৩২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে দ্রুত দোষীদের গ্রেফতার করার দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। 

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই