পারিবারিক অশান্তির জেরে ছেলেকে ইট দিয়ে থেঁতলে খুন করলেন বাবা

কারণ ঘটনার দিন সন্ধ্যা থেকেই বাবা-ছেলের মধ্যে চরম গণ্ডগোল বেঁধেছিল। তখনই ছেলের মাথায় ইট দিয়ে আঘাত করেন অমল বিশ্বাস। সেই আঘাতেই মারা গিয়েছেন আশিস।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক! পারিবারিক অশান্তির জেরে নিজের সন্তানকে নৃশংসভাবে খুন করলেন বাবা। এ ঘটনায় শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকেই উত্তপ্ত উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মিলনপল্লি এলাকা।

পুলিশ সূত্রের খবর, মৃতের নাম আশিস বিশ্বাস, বছর ৩০। শুক্রবার রাতে আশিসের মা বাড়ি ফিরে দেখতে পান তাঁর ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এরপর তিনি চিৎকার চেঁচামেচি করে পাড়া প্রতিবেশীদের ডাকেন। তাঁরা এসে আশিসকে তড়িঘড়ি বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা জানান, হাসপাতালে নিয়ে যাওয়ার অনেকে আগেই মারা গেছে আশিস। এরপরেই আশিসের মা অভিযোগ করেন, তাঁর ছেলেকে খুন করেছেন তাঁর স্বামী অমল বিশ্বাস। কারণ ঘটনার দিন সন্ধ্যা থেকেই বাবা-ছেলের মধ্যে চরম গণ্ডগোল বেঁধেছিল। তখনই ছেলের মাথায় ইট দিয়ে আঘাত করেন অমল বিশ্বাস। সেই আঘাতেই মারা গিয়েছেন আশিস। আর রক্তাক্ত অবস্থাতেই ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্ত বাবা।

মৃতের মা দিপালী বিশ্বাসের জানিয়েছেন, তাঁর স্বামী একজন মানসিক রোগী। তবে ঘটনার দিন তাঁর স্বামী এবং সন্তান দু’জনেই নেশায় আসক্ত ছিলেন। মাঝে মধ্যেই বাবা-ছেলে একসঙ্গে মদ্যপান করতেন, আর দুইজনে একসঙ্গে নেশা করলেই তাঁদের মধ্যে ঝামেলা হত। গতকাল (শুক্রবার) সন্ধ্যায় তাঁর ছেলে ঘরেই ছিল। কিন্তু তিনি একটু বাইরে বেরিয়েছিলেন। এরপর বাড়ি ফিরে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় আশিসের দেহ পড়ে রয়েছে। সন্ধ্যায় বাবা-ছেলের মধ্যে অশান্তি দেখেই বেরিয়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন নিহতের মা দীপালি বিশ্বাস। এখন যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ। চলছে অভিযুক্ত পিতার খোঁজ। পাড়ার একজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ওই এলাকায় মদ, গাঁজা, হেরোইন-সহ নানাবিধ নেশার জিনিসের রমরমা ব্যবসা চলে। তা নিয়ে নিত্যদিনের অশান্তি লেগেই থাকে। প্রশাসনকে এই বিষয়ে একাধিকবার জানানো সত্ত্বেও কোনও লাভ হয়নি। তবে এখন তাঁরা চান, যাতে অবিলম্বে পাড়ায় নেশাজাতীয় দ্রব্যের বিক্রি বন্ধ হয়।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের