ছেলের হাতে বাবা খুন রঘুনাথগঞ্জে

আফজলের এক আত্মীয় ইসমাইল শেখ বলেন, ‘আনারুল বছর দশেক বয়স থেকেই কিছুটা মানসিক ভারসাম্যহীন। ও শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় ফ্যান চালিয়ে ঘুমোত। আজ সকালে নমাজ থেকে ফিরে ওর বাবা ফ্যান বন্ধ করে দেয়। এর পর ও বাবার মাথায় এক টুকরো কাঠ দিয়ে আঘাত করে। তাতেই মারা গেলেন আফজল।’

Share:

নিজস্ব প্রতিনিধি: সামান্য পাখা নিয়ে বিবাদ। আর তার জেরেই ছেলের হাতে খুন হয়ে গেলেন বাবা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার রঘুনাথগঞ্জ-২ ব্লকের সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতের ডিহিপাড়া এলাকায়। ঘটনার জেরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতারও করেছে। যদিও পরিবারের দাবি, অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন। তার জেরেই এই ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম আফজল শেখ(৫৫)। অভিযুক্তের নাম আনারুল শেখ(২৫)। মঙ্গলবার সকালে স্থানীয় মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন আফজল। সেখান থেকে ফিরে দেখেন বাড়িতে ছেলে আনারুল ফুল স্পিডে পাখা চালিয়ে বিছানায় শুয়ে আছে। সেই সময় পাখার সুইচ বন্ধ করে দেন আফজন। তা নিয়েই তাঁর সঙ্গে বিবাদ বাঁধে আনারুলের। বাবা-ছেলের সেই বিবাদ থামাতে এগিয়ে আসেন বাড়ির অনান্যরাও। সাময়িক ভাবে ঝগড়া থামলেও এর কিছুক্ষন পরেই আবারও দুইজনের বিবাদ বাঁধে। সেই সময় আনারুল এক টুকরো কাঠ দিয়ে আফজল শেখের মাথায় আঘাত হানে। তার জেরেই ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আফজল। গুরুতর আহত অবস্থায় তাঁকে জঙ্গিপুর হাসপাতাল নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঘটনার জেরে আফজলের এক আত্মীয় ইসমাইল শেখ বলেন, ‘আনারুল বছর দশেক বয়স থেকেই কিছুটা মানসিক ভারসাম্যহীন। ও শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় ফ্যান চালিয়ে ঘুমোত। আজ সকালে নমাজ থেকে ফিরে ওর বাবা ফ্যান বন্ধ করে দেয়। এর পর ও বাবার মাথায় এক টুকরো কাঠ দিয়ে আঘাত করে। তাতেই মারা গেলেন আফজল।’ পুলিশ আফজলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। গ্রেফতার করা হয়েছে আনারুলকে। তবে তার বিরুদ্ধে এখনও কেউ কোনও অভিযোগ করেনি।

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?