আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

যাদবপুরে মৃত ছাত্রীর বাবা লালবাজারে, ৩ বন্ধুকে তলব তদন্তকারীদের

নিজস্ব প্রতিনিধি: লালবাজারে পৌঁছেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অনামিকা মণ্ডলের বাবা। তিনি বলেছেন, এটি দুর্ঘটনা নয়। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, জলে ডুবে মৃত্যু হয়েছে অনামিকার। ময়নাতদন্ত করা চিকিৎসককে নিয়ে ক্যাম্পাসে গিয়েছেন পুলিশ আধিকারিকরা। সোমবার লালবাজারে গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন পরিবারের সদস্যরা। মৃত ছাত্রীর ৩ বন্ধুকে ডেকে পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, রবিবার পর্যন্ত শেষকৃত্য়ের কাজ চলছিল যাদবপুরে মৃত ছাত্রীর।  শেষকৃত্যের কাজ শেষ হওয়ার পরে আইনি পথে হাঁটার কথা বলেছিল পরিবার। সেইমতো সোমবার সকালে লালবাজারে গিয়েছেন মৃতের বাবা। লালবাজারে গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন অনামিকা মণ্ডলের বাবা। এই ঘটনায় সোমবারই মৃত ছাত্রীর তিনজন বন্ধুকে ডেকে পাঠানো হয়েছে। অনামিকার মোবাইল ফোন নজরে রাখা হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলের কিছু ভিডিও ফুটেজ তদন্তকারীর হাতে এসেছে। সেই ফুটেজ নজর দিয়ে দেখা হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করতে ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক দল। পোস্টমর্টেম এর সম্পূর্ণ রিপোর্টের দিকে তাকিয়ে থাকা হচ্ছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ড্রামা বিভাগের একটি অনুষ্ঠান চলছিল। সেই সময় ছাত্র ইউনিয়ন রুম সংলগ্ন পুকুর থেকে উদ্ধার তৃতীয়বর্ষের ইংরেজি বিভাগের ছাত্রীর দেহ। অনুষ্ঠান চলাকালীন রাত সাড়ে ১০টা নাগাদ কারও নজরে পড়ে কলা বিভাগের ছাত্র ইউনিয়ন রুম সংলগ্ন পুকুরে কেউ ভাসছেন।সহপাঠিরা অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে। প্রথমে তাঁরাই তাঁকে সিপিআর দেয়। শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই বলে জানা যাচ্ছে। পোশাকেও কোনও অসংলগ্নতা ছিল না বলে জানা গিয়েছে। দ্রুত বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমাণ জলে ডুবেই মৃত্যু হয়েছে অনামিকার।

Published by:

Share Link:

More Releted News:

গণনার আগেই গেরুয়া আবির মেখে বিজয়োৎসবে মাতলেন ঘাটালের বিজেপি প্রার্থী

ত্রিকোণ প্রেমের জের! পুকুরের ধারে উদ্ধার যুবকের গলা কাটা দেহ, ব্যাপক শোরগোল পুরুলিয়ায়

নবান্ন দখলের যুদ্ধে বিশেষ ভূমিকা রাখবে ৩৭ আসন, জেনে নিন অজানা তথ্য

‘কেউ হিংসা-অশান্তিতে জড়াবেন না’, গণনার আগে বিজেপি কর্মীদের কড়া বার্তা শমীক ভট্টাচার্যের

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত

আইপিএল বেটিং নিয়ে অশান্তি, স্বামী ও তৃণমূল নেতা দেওরের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ স্ত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ