Loading live market data...
Loading active stocks...
Connecting...

নদিয়ার ৯ পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কারা হলেন জেনে নিন—

ভোট মিটে যাওয়ার পরেই তৃণমূলের দখলে থাকা পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব কারা পাবে, তা নিয়ে দলের অন্দরে জোরদার জল্পনা শুরু হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা ও বিধানসভা নির্বাচনে নদিয়া জেলায় প্রত্যাশিত ফল করতে পারেনি তৃণমূল কংগ্রেস। বরং মতুয়া সম্প্রদায়ের ভোটের জোরে ভাল ফল করেছিল বিজেপি। সদ্য সমাপ্ত পুরসভা নির্বাচনে অবশ্য জেলায় ধুয়েমুছে গিয়েছে বিজেপি সহ বিরোধীরা। শুধুমাত্র তাহেরপুর দখল করেছে বামেরা। বাকি সব পুরসভা গিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে।

ভোট মিটে যাওয়ার পরেই তৃণমূলের দখলে থাকা পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব কারা পাবেন, তা নিয়ে দলের অন্দরে জোরদার জল্পনা শুরু হয়েছিল। পদ পেতে শুরু হয়েছিল তদ্বির। দৌড়ঝাঁপও শুরু করে দিয়েছিলেন তৃণমূল কাউন্সিলরদের একাংশ। যদিও গত ৮ মার্চ নজরুল মঞ্চে দলের রাজ্য কমিটির বর্ধিত সভাতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন, ‘চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নিয়ে কোনও লবিবাজি মেনে নেওয়া হবে না। দল যাঁদের যোগ্য মনে করবে তাঁরাই দায়িত্ব পাবেন।’

সোমবার রাতে নদিয়ার নয় পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নামে শিলমোহর দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একনজরে দেখে নিন, কে কোন পুরসভার দায়িত্ব পেলেন—

                 

                   হরিণঘাটা

চেয়ারম্যান—————সঞ্জীব রাম

ভাইস চেয়ারম্যান——–রাজীব দালাল

                  গয়েশপুর

চেয়ারম্যান———- সুকান্ত চট্টোপাধ্যায়

ভাইস চেয়ারম্যান——-কৌশিক ঘোষ

                    কল্যাণী

চেয়ারম্যান————-নীলিমেশ রায়চৌধুরী

ভাইস চেয়ারম্যান ———বলরাম মাজি

                 চাকদা

চেয়ারম্যান——————অমলেন্দু দাস

ভাইস চেয়ারম্যান————–দেবব্রত নাগ

               রানাঘাট

চেয়ারম্যান ——————-কুশল দেব বন্দ্যোপাধ্যায়

ভাইস চেয়ারম্যান —————আনন্দ দে

                   বীরনগর

চেয়ারম্যান———————পার্থ চট্টোপাধ্যায়

ভাইস চেয়ারম্যান —————- স্বপন কুমার দাস

                    কৃষ্ণনগর

চেয়ারম্যান ——————— রীতা দাস

ভাইস চেয়ারম্যান —————- নরেশ দাস 

                     নবদ্বীপ

চেয়ারম্যান ——————-বিমানকৃষ্ণ সাহা

ভাইস চেয়ারম্যান—————শচীন্দ্র বসাক

                       শান্তিপুর

চেয়ারম্যান ——————-সুব্রত ঘোষ

ভাইস চেয়ারম্যান —————শুভজি‍ৎ দে

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মধু বিক্রি করে মেটাচ্ছেন টিউশন ফি, পড়াশোনার খরচ জোগাতে ছাত্রের অনন্য উদ্যোগ

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা