স্ত্রী বিজেপিতে যোগদানের পরেই জগন্নাথ সরকারকে বেনজির আক্রমণ মুকুটমণির

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: জগন্নাথ সরকার নোংরা,লম্পট মেয়েবাজ, দালাল ।একটা নোংরা কৃমি। স্ত্রীর বিজেপিতে যোগদান প্রসঙ্গে বিজেপিপ্রার্থী জগন্নাথ সরকারকে(Jagannath Sarkar) কটাক্ষ তৃণমূল প্রার্থী মুকুটের।১৩ই মে নদীয়ার রানাঘাটে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। তার আগের বিজেপির জগন্নাথ সরকারের হয়ে শেষ প্রচারে নদীয়ার তাহেরপুরে এসেছিলেন অভিনেতা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সেই মঞ্চেই জগন্নাথ সরকারের উপস্থিতিতে মিঠুনের হাত থেকে বিজেপির পতাকা তুলে নিয়ে বিজেপুটে যোগ দেন রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। তারপর মঞ্চ থেকেই মুকুটের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন স্বস্তিকা(Swastika)।

এরপর মুকুটকে ভোট না দেওয়ার বার্তাও দেন তিনি। সেই বিষয়ে এবার জগন্নাথ সরকারকে কটাক্ষ মুকুটের। তিনি জানান, ব্যক্তিটা নদীয়াকে পুরোপুরি ভাবে নষ্ট করছে। বিজেপি এবং জগন্নাথ সরকারে একটা নোংরা খেলায় মেতেছেন।মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)একজন আইডল,রেসপেক্টেড মানুষ একজন অভিনেতা হিসাবে।সেখানে তার সভামঞ্চে এই নোংরামি নদীয়ার মানুষ তথা রানাঘাট লোকসভা কেন্দ্রের মানুষ মেনে নেবে না। এদিন মুকুটমনি অধিকারী(Mukutmoni Adhikari) বিস্ফোরক মন্তব্য করে বলেন, জগন্নাথ সরকার একটি মেয়েবাজ, দালাল। কিছুদিন আগে শোনা গেছে তিনি একজন মহিলাকে নিয়ে কিছুদিন আগেই তারাপীঠে ছিলেন। তারপর সেই কথা চাপতে সংবাদ মাধ্যমকে দেড় লক্ষ টাকা নাকি দিয়েছেন। অপরদিকে নদিয়ার কল্যাণীতে(Kalyani) দুজন মহিলার সাথে রাত্রি বাস করে তাদেরকে কল্যাণী এমস এ গ্রুপ ডির চাকরি দিয়েছেন জগন্নাথ সরকার। এর আগেও নদীয়ার চাকদার এক মহিলার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

এরকম একাধিক কেচ্ছা তার সম্বন্ধে উঠে এসেছে এবং নদীয়া তথা রানাঘাট লোকসভা কেন্দ্রের মানুষ সে কথা জানে। অপরদিকে জগন্নাথ সরকারের একাধিক কল রেকর্ডিং এবং ভিডিও নিয়েও সরব হয়েছেন মুকুটমণি অধিকারী। তিনি জানান,জগন্নাথের মতো নোংরা চরিত্রের মানুষ রানাঘাট লোকসভা কেন্দ্রকে সক্রিয়ভাবে নষ্ট করছে। রানাঘাটবাসী তথা নদীয়াবাসী  ভিতশ্রদ্ধ।বিজেপির এই নোংরা চক্রান্তকে ভোট বাক্সে প্রতিফলিত রূপে রায় দেবে জনগণ। মুকুটমনির এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন জগন্নাথ সরকার। নরেন্দ্র মোদির জনস্রোতে বিরোধীরা ভেসে যাবে বলে দাবি করেছেন জগন্নাথ সরকার।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান