সুদ-সহ হিসেব নেওয়া মন্তব্যের জের, অভিষেকের বিরুদ্ধে ফের FIR দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক মামলার গেড়োতে জড়িয়ে পড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পালাবদলের পর নানান ইস্যুতে তৃণমূল সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে। এবার আরও একটি মামলায় নাম জড়াল কালীঘাটপন্থী তৃণমূল নেতার। ২০৩১ সালে সুদ-সহ হিসেব নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক। সেই হুঁশিয়ারির জেরে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে একটি মামলা দায়ের করেন রাজীব সরকার নামের এক ব্যক্তি। সেই মামলার প্রেক্ষিতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগ।

আরও পডুন: ‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

এই রাজীব কুমারই অভিষেকের বিরুদ্ধে ডিজে বাজানো মন্তব্য়ের প্রেক্ষিতে মামলা দায়ের করেছিলেন। সেই মামলার তদন্ত করছে সিআইডি। ফের তৃণমূল সাংসদের বিরুদ্ধে আরও একটি বিষয়ে মামলা দায়ের করলেন তিনি। গত সপ্তাহে দক্ষিণ ২৪ পরগনার আমতলায় অভিষেকের দলীয় কার্যালয়ে বুলডোজার চলে। প্রশাসনের দাবি ছিল তৃণমূল সাংসদের ওই কার্যালয় অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। তাই বুলডোজার অ্যাকশন হয়। তার বিরুদ্ধেই মুখ খুলতে গিয়ে অভিষেক বলেন, ‘এই বিল্ডিংয়ের প্ল্যান-সহ যা বৈধ নথি প্রয়োজন সব রয়েছে। তা সত্ত্বেও স্রেফ ক্ষমতা দেখাতে অনেক কিছু করা হচ্ছে। তবে মনে রাখবেন, সব ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। বেঁচে থাকলে ২০৩১ সালে সুদ-সহ সব ফিরিয়ে দেব।’ এই মন্তব্যকে আদপে হুমকি বলে মনে করেছেন মামলাকারী। সেই অভিযোগে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে অভিষেকের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করেন তিনি। সেই মামলার সঙ্গে অভিষেকের বক্তব্যের একটি ভিডিও তিনি জমা দেন। সেই ভিডিও খতিয়ে দেখেই তৃণমূল সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগ।

রাজস্থানে ৭০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই প্রতিবেশী

হোটেল রুমে অতিরিক্ত মদ্যপানেই মৃত্যু সৌদি রাজপুত্রের, ব্রিটিশ আদালতের নথিতে চাঞ্চল্যকর তথ্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

উল্টোরথে বাড়িতে বানান পুরীর স্টাইলে স্পেশাল খাজা, জেনে নিন সহজ রেসিপি

নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না তাঁকে! আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন কিংবদন্তি

মুখে দিলেই মিলিয়ে যাবে! নামমাত্র উপকরণে ঝটপট তৈরি করুন সুস্বাদু কালাকাঁদ

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

সুদ-সহ হিসেব নেওয়া মন্তব্যের জের, অভিষেকের বিরুদ্ধে ফের FIR দায়ের

আইফোনের বদলে পার্সেলে মিলল তেল! ই-কমার্স সংস্থাকে মোটা অঙ্ক ফেরতের নির্দেশ আদালতের

ভারী বৃষ্টির জের, জল ছাড়া শুরু ডিভিসি’র, বন্যার আশঙ্কা একাধিক জেলায়