টালা প্রত্যয়ের উদ্যোক্তা ধ্রুবজ্যোতি বসুর বিরুদ্ধে এফআইআর দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি খেলার মাঠ বেআইনিভাবে ব্যবহার ও দখল করার অভিযোগ! এবার টালা প্রত্যয়ের উদ্যোক্তা তথা অন্যতম কর্ণধার ধ্রুবজ্যোতি বসুর বিরুদ্ধে এফআইআর দায়ের। কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক রীতেশ তেওয়ারির অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে টালা থানা। যার ফলে বিপাকে পড়লেন ধ্রুবজ্যোতি বসু ওরফে শুভ। দুর্গাপুজোর আর মাত্র কয়েকমাস বাকি। শহরের সমস্ত বড় বড় পুজো তাদের প্যান্ডেল নির্মাণের কাজ শুরু করে দিয়েছে। টালা প্রত্যয়-ও জানিয়েছিল এবারে তাঁদের পুজো হবে জাঁকিয়ে। তাদের থিম ‘বাতাস’। ইতিমধ্যেই থিমের নাম দিয়ে পোস্টার পড়েছে শহরে। তার মাঝেই বিপাকে পড়লেন টালা প্রত্যয়ের উদ্যোক্তা তথা অন্যতম কর্ণধার ধ্রুবজ্যোতি বসু।

তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ থেকে টালার জিমখানা মাঠের ২ বিঘা জমি টালা পার্ক প্রত্যয়ের নামে দখল করে রেখেছেন। সেই জমি কলকাতা পুরসভার সম্পত্তি বলে জানা গিয়েছে। এই জমির প্রায় ২০০ ফুট সীমানা পাঁচিল ভেঙে ফেলা হয়েছে। প্রায় ৮০ ফুট লোহার গেট ও গ্রিল, যা কলকাতা পুরসভার সম্পত্তি, তা ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ। এমনকি টালা পার্ক অ্যাসোসিয়েশন-এর নামে সিইএসসি-এর কাছ থেকে বিদ্যুৎ সংযোগও নেওয়া হয়েছে। এই জমিটি আগে কলকাতা পুরসভা একটি স্বেচ্ছাসেবী সংস্থার জন্য বরাদ্দ করেছিল। সেটিই হাতিয়ে নেওয়ার অভিযোগ উদ্যোক্তা ধ্রুবজ্যোতি বসু ওরফে শুভ ও টালা প্রত্যয় দুর্গাপুজো কমিটির সঙ্গে যুক্ত বেশ কয়েকজনের বিরুদ্ধে।

আরও পডুন: ছোঁয়া যাবে না মা তারা’কে, ভক্তদের দুঃসংবাদ শোনাল তারাপীঠ মন্দিরের নয়া কমিটি

বিজেপি বিধায়ক রীতেশ তেওয়ারি টালা থানায় অভিযোগটি করেন। সেই অভিযোগের ভিত্তিতেই আজ, বৃহস্পতিবার এফআইআর দায়ের করেছে টালা থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। এর আগে ধ্রুবজ্যোতি বসুর বিরুদ্ধে ইউনেস্কোর নাম ভাঙিয়ে শহরে দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’ বা ‘মাস আর্ট’ করার অভিযোগ উঠেছিল। আন্তর্জাতিক পর্যটন সংস্থার কর্ণধার তথা দুর্গাপুজো গবেষক জয়দীপ মুখোপাধ্যায় সেই অভিযোগ করেছিলেন।

মেসিকে হারিয়ে গোল্ডেন বুট পেলেন এমবাপে, গোল্ডেন বলের মালিক রদ্রি

ফাইনালে লাল কার্ড দেখে লজ্জার রেকর্ড গড়ল আর্জেন্টিনা

মেসিদের কাঁদিয়ে ১৬ বছর বাদে বিশ্বকাপ জিতল স্পেন

লাল কার্ড এনজোর, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়