উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের। উস্কানিমূলক মন্তব্যের প্রেক্ষিতে জয়দীপ সেন নামের এক আইনজীবী আজ, বৃহস্পতিবার এই মামলা দায়ের করেছেন। ২০২১-এর বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফলের দিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন পরমব্রত। সেই পোস্টে পরমব্রত লেখেন, ‘আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক,’ তাতে সমর্থন জানিয়ে স্বস্তিকা বলেন, ‘হাহাহা, হোক হোক।’ এই পোস্টের মাধ্যমেই উস্কানি দিয়েছেন পরমব্রত, আর তাতে সমর্থন জানিয়েছেন স্বস্তিকা এমনটাই দাবি অভিযোগকারীর। তারপরেই রাজ্যে ভোট পরবর্তী হিংসায় দিকে দিকে আক্রান্ত ও খুন হন বিজেপি কর্মীরা। এই অভিযোগের ভিত্তিতেই গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের করেছেন আইনজীবী জয়দীপ সেন।

আরও পডুন: প্রতারণার খপ্পরে রণিত রায়, তাঁর নাম ভাঙিয়ে মহিলাদের থেকে টাকা লুট, ভক্তদের সতর্ক

একুশের বিধানসভা নির্বাচনের পর বিপুল আসনে জয়ী হয় তৃণমূল। সেই বছরের ২ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই রাজ্যজুড়ে ছড়িয়ে পড়ে রাজনৈতিক হিংসা। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দিকে দিকে বিজেপি কর্মীদের মারধর, খুন, মহিলাদের ধর্ষণ ও ঘরছাড়া করে। সেদিনই বিকেলে সোশ্যাল মিডিয়ায় পরমব্রত ‘বিশ্ব রগড়ানি দিবস’ পোস্ট করেন বলে অভিযোগ। তারপরেই খুন হন বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ দাস। অভিযোগকারী আইনজীবীর দাবি, অভিনেতার এই পোস্টের জেরেই উজ্জীবিত হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তারপরেই রাজ্যেজুড়ে হিংসা ছড়ায়। পরমব্রত ও স্বস্তিকা দায়িত্বশীল নাগরিক ও জনপ্রিয় তারকা, তাঁদের প্রভাব রয়েছে সমাজে। তাই এই পোস্টের ফলেই রাজ্যে হিংসা আরও বেশি করে ছড়িয়ে পড়েছে।

যদিও পরমব্রতের পোস্টটি ২০২১ সালের। এখন এই মামলা কেন? এই প্রশ্নের উত্তরে অভিযোগকারী আইনজীবী জয়দীপ সেন জানিয়েছেন, ‘পোস্টটি পুরনো হলেও এখন দেখছি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। ওনারা দায়িত্বশীল নাগরিক, কেমন এমন পোস্ট করেছেন। অভিনেতা-অভিনেত্রীর এই ধরনের পোস্ট এবং মন্তব্য ভারতীয় দণ্ডবিধির ১০৭ ধারায় অপরাধ হিসেবে গণ্য হতে পারে। বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতা ৪৭/A (BNS) কার্যকর হলেও আমি অভিযোগে উল্লেখ করেছি সেই সময়ে দেশে আইপিসি ধারা প্রযোজ্য ছিল। তাই সেই ধারাতেই মামলা রুজু করা হয়েছে। গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের করে পূর্ণাঙ্গ তদন্ত শুরুর আবেদনও করেছি।’

প্রতারণার খপ্পরে রণিত রায়, তাঁর নাম ভাঙিয়ে মহিলাদের থেকে টাকা লুট, ভক্তদের সতর্ক

‘কোনও পঞ্চায়েত অফিস বন্ধ হবে না, সকলে পরিষেবা পাবেন’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রামে পর পর হাতির হানা, ২৪ ঘণ্টায় প্রাণ গেল দু’জনের

খুনের মামলায় গ্রেফতার আমির-অমিতাভ-রণবীরের সহ-অভিনেতা হেমন্ত

মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক

ঐতিহাসিক ম্যাকাঞ্জি পার্ক হল মাফিয়া মুক্ত, বিজেপি বিধায়কের উদ্যোগেই ফিরল স্বস্তি

​’মেয়েকে কোলে নিতেও পারছি না’, ‘পেড্ডি’র জন্য প্রচণ্ড শারীরিক কষ্টে ভুগছেন রামচরণ

বুকে-পিঠে আঘাত, হালিশহরে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কবে হবে সাক্ষাৎ?‌ নবান্নে শুরু প্রস্তুতি

আরজি কর-কাণ্ডের ঘটনাক্রম খতিয়ে দেখতে নতুন সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

হর্ষ দুবের পরিবর্তে ভারত-এ দলে সুযোগ পেলেন KKR-এর অলরাউন্ডার

উত্তরাখণ্ডে দাবানলে ব্যাহত চারধাম যাত্রা, আগুন ছড়াল গ্রামে, মৃত ২

তৃণমূল নেতার বাড়ির পাশে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ব্যাপক শোরগোল গোঘাটে