মনোনয়নে ত্রুটি, এবার অদিতির বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপি প্রার্থী তরুণজ্যোতির

নির্দল প্রার্থীর পর এবার অদিতি মুন্সীর মনোনয়নে একাধিক ত্রুটির অভিযোগ এনে বাগুইহাটি থানায় দ্বারস্থ হলেন বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি।

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্দল প্রার্থীর পর এবার অদিতি মুন্সীর মনোনয়নে একাধিক ত্রুটির অভিযোগ এনে বাগুইহাটি থানায় দ্বারস্থ হলেন বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি। রাত পোহালেই রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফার বিধানসভার নির্বাচন। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে প্রচার পর্ব। একদিকে বাংলা দখলের লড়াইয়ে মরিয়া বিজেপি, অন্যদিকে একচুলও জমি ছাড়তে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল। অর্থাৎ জোড়া এবং পদ্মফুলের লড়াইয়ে জিত কার হয়, সেটাই দেখার পালা আগামী ৪ মে নির্বাচনের ফলাফলে। এদিকে দ্বিতীয় দফা ভোটের আগেই ফ্যাসাদে রাজারহাট-গোপাল পুরের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সী। সেই মনোনয়ন বিতর্ক!

জানা গিয়েছে, মনোনয়নে সঠিক তথ্য না দেওয়ার অভিযোগ এনে অদিতি এবং তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বাগুইহাটি থানায় অভিযোগ দায়ের করেছেন রাজারহাট-গোপালপুরের বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি। তরুণজ্যোতির অভিযোগ, অদিতি মুন্সী তাঁর মনোনয়নপত্রে তাঁর সম্পত্তি সংক্রান্ত সঠিক তথ্য দেননি। তাঁর দাবি, অদিতি ও তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী কলকাতা এবং তাঁর পার্শ্ববর্তী এলাকাজুড়ে একাধিক জমি কিনেছেন। কিন্তু সেই জমির ক্রয়মূল্য অদিতি তাঁর মনোনয়নপত্রে কোথাও উল্লেখ করেননি। চলতি বছরের ২৫ মার্চ তিনি একটি জমি বিক্রি করেছিলেন, সেই বিক্রয়মূল্যও মনোনয়নপত্রে কোথাও উল্লেখ করেননি তিনি। তাই ভোটের একদিন আগে আবারও এই নিয়ে অদিতিকে বিঁধতে আসরে নামলেন বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি।

তিনি আরও জানান, কিছু জায়গায় ‘বি সি গ্লোবাল’ নামে একটি সংস্থার নাম রয়েছে। বিপুল সম্পত্তি বিক্রয় করা হলেও তিনি কোনও বিক্রয়মূল্যের টাকা মনোনয়নপত্রে উল্লেখ করেননি, সেই প্রশ্নই তুলে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করছেন তরুণজ্যোতি তিওয়ারি। তাঁর বক্তব্য, দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সির যৌথভাবে প্রচুর সম্পত্তি রয়েছে। তাঁদের ‘চোর’ হিসেবেও অভিহিত করেছেন তরুণজ্যোতি, তবে এই বিষয়ে অদিতি মুন্সী বা তাঁর স্বামী এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি। যদিও সপ্তাহ কয়েক আগে অদিতির বিরুদ্ধে মনোনয়ন ত্রুটির মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টে। শুনানির অনুমতিও দিয়েছিলেন বিচারপতি কৃষ্ণা রাও। তাঁর মনোনয়নকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছিলেন একই কেন্দ্রের নির্দল প্রার্থী অরিন্দম ঘোষ। এবার একই কেন্দ্র থেকে অদিতির মনোনয়নে ত্রুটির অভিযোগ তুলল তরুণজ্যোতি।

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জিতে রাজারহাট-গোপালপুরের বিধায়ক হয়েছিলেন অদিতি মুন্সী। অসাধারণ ব্যবহার, সুন্দর গানের কন্ঠ, সবটাই হাতিয়ার করে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন অদিতি। প্রচারে নেমে যাঁরাই তাঁর কাছে গান শুনতে চেয়েছেন, আব্দার পূরণ করেছেন তিনি। কাউকে নিরাশ করেননি। এছাড়া নিজের বিধানসভা এলাকার অনেক উন্নয়নও করেছেন তিনি। তাই এবারেও তাঁর উপরেই ভরসা রেখেছে মুখ্যমন্ত্রীর দল। জি বাংলার মিউজিক রিযেলিটি শো ‘সারেগামাপা’ থেকেই তাঁর জনপ্রিয়তা হয়। যদিও ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেই তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন৷

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে