অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

Share:

নিজস্ব প্রতিনিধি, বোলপুর: বিপাকে অনুব্রত মণ্ডল। বীরভূমের দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল শান্তিনিকেতন থানার পুলিশ। ২০২১-এর বাংলার বিধানসভার নির্বাচনের পর হামলা, হুমকি ও ইট চুরির অভিযোগে মামলা দায়ের হয়েছে। বীরভূমের এক ইটভাটার মালিক অনুব্রত সহ ১৩ জন তৃণমূল নেতা-কর্মীর বিরুদ্ধে এই মামলা দায়ের করেছেন। অভিযোগকারীর নাম শুভেন্দু বিকাশ মণ্ডল। তাঁরই একটি ইটভাটা রয়েছে বীরভূমের আদিত্যপুরের পাথরঘাটা গ্রামে। শুভেন্দুবাবুর অভিযোগ, ‘২০২১-এ বিপুল ভোটে জয় পেয়েছিল তৃণমূল। তারপরেই কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহম্মদ ওহিউদ্দিন ওরফে মামন শেখের নেতৃত্বে প্রায় ১০০টি ট্রাক্টর নিয়ে আমার ইটভাটায় চড়াও হন তৃণমূলের কর্মীরা। সেই সময়ে বন্দুক দিয়ে ভয় দেখিয়ে প্রায় ৩০ লক্ষ টাকার ইট লুট করেন তাঁরা। গোটা বিষয়টি নিয়ে সেই সময়ে শান্তিনিকেতন থানায় অভিযোগ জানাতে গেলে কোনও লাভ হয়নি। বাধ্য হয়েই জেলাশাসককে গোটা বিষয়টি জানাই। কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি। অবশেষে এবার বিজেপি সরকার আসতে, ভয় কেটে যায়। শান্তিনিকেতন থানায় গিয়ে এফআইআর দায়ের করি।’

আরও পডুন: দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

তাঁর আরও অভিযোগ, ২০২১-এর ভোটের পর ইট লুট তো বটেই, বারবার টাকা চেয়ে ফোন করত অনুব্রতের অনুগামীরা। টাকা না দিলে হুমকি দিত। গোটা ঘটনার পিছনে অনুব্রতের মদত রয়েছে বলে অভিযোগ শুভেন্দুর। তিনি আরও বলেন, ‘পার্টি অফিস তৈরির সময়ে ইট চেয়েছিল। দিয়েছিলাম। কিন্তু তার পরেও প্রায়ই টাকা চাইত। দিতে পারিনি বলেই ভোট পরবর্তী হিংসার শিকার হই। বিজেপিকে সমর্থন করি জানতে পারার পরেই আমার ব্যবসা শেষ করে দিয়েছে অনুব্রতের লোকেরা। আমার ব্যবসায়িক পার্টনার অসুস্থ হয়ে পড়েছেন। এখন শুধু চাই, অন্তত টাকাগুলি উদ্ধার হোক।’ শুভেন্দুবাবুর অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই মামলায় অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর।

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের