দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণেশ্বরের আড়িয়াদহে তৃণমূল বিধায়ক মদন মিত্রের গাড়ি লক্ষ্য করে হামলার অভিযোগ। কয়েকজন দুষ্কৃতী কামারহাটির বিধায়কের গাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ। মদনের গাড়িতে ডিম ছোড়া ও চড়-থাপ্পড় মারা হয় বলে সূত্রের খবর। যদিও সেই সময়ে গাড়িতে ছিলেন না তৃণমূল বিধায়ক। গোটা বিষয়টি নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন মদন মিত্র। তিনি জানিয়েছেন, ‘বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরাই পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই আমার উপর হামলা চালানোর চেষ্টা করেছিল। যদিও আমি সেই সমেয় গাড়িতে ছিলাম না। আমার গাড়ির চালককে মারধর করা হয়েছে।’

আরও পডুন: তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে আড়িয়াদহে কালাচাঁদ মোড়ে দলীয় কর্মসূচিতে যান মদন মিত্র। সেখানেই তাঁর গাড়ি লক্ষ্য করে বিক্ষোভ দেখানো হয় এবং ডিম ছোড়া হয় বলে অভিযোগ। যদিও মদন নিজে সেই সময়ে গাড়িতে ছিলেন না বলে জানা গিয়েছে। গোটা বিষয়টির সঙ্গে বিজেপির যোগ অস্বীকার করেছেন বরানগরের বিধায়ক সজল ঘোষ। তাঁর দাবি, ‘এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। আমাদের দলের কর্মীদের এইসব করার দরকারই নেই। বিজেপির কিছু করার থাকলে অনেক আগেই হামলা চালাত। কিন্তু সেই পথে আমরা হাঁটব না। এসব নতুন তৃণমূলের লোকেরা করেছে। কাটমানির বখরার জন্য মদনের গাড়িতে হামলা চালানো হয়েছে।’

গোটা বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন মদন মিত্র। 

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ