কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ, ময়ূরের আর্তনাদ,জ্বলছে বন

Share:

নিজস্ব প্রতিনিধি,বানারহাট:কালো ধোঁয়ায় ঢাকা আকাশে উড়ছে নীড় হারা পাখি। ময়ূরের আর্তনাদে নিস্তব্ধতা ভেঙে চুরমার ,জ্বলছে বন।দাবানল নয়। কিছু অসাবধান মানুষের কৃতকার্যের ফলেই এই আগুন। বিপন্ন জীব বৈচিত্র্য, সবাইকে এগিয়ে আসার আহবান মুখ্য বনপালের।দু- দিন আগেই এমন আবেদন রেখেছেন উত্তরবঙ্গের(North Bengal) মুখ্য বনপাল এস কে মোলে।এরপরেও শুক্রবার থেকে ভয়ানক আগুনের গ্রাসে মরাঘাট রেঞ্জের অন্তর্গত গোসাইহাট বিট(Gosaihat Beat)। জঙ্গলে জ্বলছে দাউ দাউ করে আগুন। আগুনের লেলিহান শিখায় পুড়ে যাচ্ছে ছোট থেকে বড় গাছ। পাখিরা আস্তানা হারিয়ে দিশাহীন ভাবে উড়ছে আকাশে। ধোয়ায় ঢাকা পড়েছে এলাকা । মাঝে মধ্যেই কান পাতলে শোনা যাচ্ছে আর্তনাদ বন্য পাখি ও ময়ূরের।

এমন ভয়ানক আগুনের দৃশ্য আগে কবে দেখেছে সেটাও মনে করে উঠতে পারছেন না জঙ্গল ঘেরা বন বস্তির প্রবীণ সদস্যরা।তবে জ্বলছে জঙ্গল। প্রতি সেকেন্ডে বাড়ছে আগুনের পরিধি, আর এতেই মন ভার সেই মানুষের যার দারা সৃষ্টি এই আগুন বলে দাবি বন বিভাগের(Forest Department)। গত কয়েক দিন থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে জঙ্গলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এতে দুষ্প্রাপ্য সব গাছ পুড়ে ছাই হয়ে যাচ্ছে। শুধু তাই নয় বন সংলগ্ন এলাকায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। জঙ্গলের পাশাপাশি বেশ কিছু জঞ্জালের ভাগাড়েও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গত সপ্তাহে। হঠাৎ ছাই-বৃষ্টির আতঙ্কে আতঙ্কিত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম, বারাসত, নিউ ব্যারাকপুর ,সোদপুর এলাকার মানুষজন।

ক্রমাগত প্রকৃতির ওপর এই ধরনের আঘাত বড় কোন নাসের আগাম পূর্বাভাস বলে মনে করছেন বন জঙ্গলে বসবাসকারী আদিবাসী মানুষজন। যেভাবে একের পর এক জঙ্গলে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে এর পেছনে বড় ধরনের কোন অভিসন্ধি আছে বলে মনে করছে বন দফতর। জোরদার নজরদারি ব্যবস্থা করা হলেও একের পর এক জঙ্গলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। যা কিনা চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বন দফতরের। করা কী উদ্দেশ্যে এই ধরনের প্রকৃতিকে ধ্বংসের খেলায় মত্ত হয়েছে তা জানতে শুরু হয়েছে প্রশাসনিক পর্যায়ে তদন্ত। তবে এর পেছনে যদি অভিষণ্দি থাকে তা আটকাতে বন জঙ্গল এলাকায় বসবাসকারী সাধারণ মানুষকে সচেতন হতে হবে। তাই জনচেতনার ওপর জোর দিচ্ছে বন দফতর।

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং