ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত দিনমজুরের বাড়ি সহ ৪টি ছাগল ও নগদ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি ,হরিশ্চন্দ্রপুর: ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত এক দিনমজুরের বাড়ি সহ নগদ চার লক্ষ টাকা।মঙ্গলবার ভোর নাগাদ অগ্নিকাণ্ডটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার(Harishchdrapur P.S.) কুশিদা গ্রাম পঞ্চায়েতের কুশিদা মুসলিম পাড়া এলাকায়।গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কুশীদা গ্রাম পঞ্চায়েত(Kushida Gram Panchayet) এলাকায়।তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও চারটি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন ভোরে রোজার জন্য উঠেছিলেন পাড়ার লোকেরা। ঠিক এই সময় প্রতিবেশী সুলতান আলীর গোয়াল ঘরে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগাল।তবে আগুনের লেলিহান শিখা এতোটাই তেজ ছিল যে আগুন নেভাতে ঘন্টাখানেক সময় লেগে যায় প্রতিবেশীদের।ইতিমধ্যে আগুন ছড়িয়ে পড়ে আরেক প্রতিবেশী তথা দিনমজুর রশিদ আলির(Rasid Ali) বাড়িতে।দাউ দাউ করে জ্বলতে থাকে ঘর।খবর দেওয়া হয় তুলসীহাটা দমকল(FireBrigade) অফিসে।দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছলেও ছোটো রাস্তা হওয়ায় ঘটনাস্থলে পৌঁছতে যথেষ্ট সময় লেগে যায়।

জানা গেছে,আগুনে ভস্মীভূত হয়েছে রশিদ আলির তিনটি বসত বাড়ি,রাজ্জাক আলি, সাদ্দাম হোসেন ও রেইফুল আলি র একটি রান্না ঘর এবং সুলতান আলীর একটি রান্না ঘর ও একটি গোয়াল ঘর এবং চারটি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। ক্ষতিগ্রস্ত রশিদ আলি জানান,সুলতান আলির গোয়াল ঘর থেকে আগুন ছড়িয়েছে।এর পূর্বেও তার বাড়ি থেকে আগুন ছড়িয়েছিল বেশ কয়েকবার।কিন্তু সে এবিষয়ে সতর্ক হয়নি।

এই বিধ্বংসী আগুনে তার তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং বাড়িতে থাকা নগদ চার লক্ষ টাকা,মজুত শস্য,আসবাবপত্র,কাপড়চোপড় ও কাগজপত্র সব পুড়ে নষ্ট হয়ে গেছে।পাকা বাড়ি দেওয়ার জন্য সে টাকাগুলি জোগাড় করেছিলেন।ঈদের পরে বাড়ি তৈরির কাজে হাত দিত।তার আগেই সব শেষ।দিনমজুর পরিবারটি সর্বস্ব হারিয়ে পরিবারকে নিয়ে খোলা আকাশের নিচে ঠাই নিয়েছেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের