ডুমুরজলায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৯০ টি ঝুপড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়ার ডুমুরজলার ড্রেনেজ ক্যানেল রোডের বস্তিতে মঙ্গলবার সন্ধ্যায় ভয়ংকর আগুন লাগে। বিধ্বংসী আগুনের গ্রাসে হাওড়ার(Howrha) ডুমুরজলার ইছাপুর ড্রেনেজ ক্যানেল রোডের বস্তি দাউ দাউ করে জ্বলে পুড়ে যায়। ঘটনাস্থলে যায় দমকলের ১০টি ইঞ্জিন। খবর পেয়ে এলাকায় যায় পুলিশও। আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি বস্তির বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু(Fire Minister Sujit Bose)।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ ড্রেনেজ ক্যানেল রোডে একটি বড় আবাসনের পাশে থাকা বস্তিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সেই আগুন। গোটা বস্তি আগুনের গ্রাসে চলে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে বস্তির ৯০টি বাড়ি। আগুন দেখে আগেই বস্তিবাসীরা বাইরে বেরিয়ে এসেছিলেন। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করলেও সফল হননি।

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে দমকল। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীও আসে। পুলিশ এসে উদ্ধারকাজ শুরু করেছে।ইতিমধ্যে সিইএসসি বিদ্যুৎ লাইন বন্ধ করে দিয়েছে। আগুন ছাড়ানোর আর আশঙ্কা নেই। জলের সমস্যা দূর করতে দমকলের ইঞ্জিন ছাড়াও এলাকার একটি বড় ঝিলে পাম্প লাগানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের প্রশাসনের তরফ থেকে সাহায্য করা হবে। এর জন্য জেলাশাসকের সঙ্গে কথা বলা হয়েছে।

ইতিমধ্যে বস্তিবাসীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ।অন্য দিকে, নিরাপত্তার স্বার্থে ড্রেনেজ ক্যানাল রোডে কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ জানাচ্ছে, আগুন নেভানোর কাজ চলছে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। অন্য দিকে, আগুন যত ছড়িয়েছে, ততই ক্ষতির বহর বেড়েছে। একের পর এক রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ফলে অতি দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ওই ঘিঞ্জি বস্তি এলাকায়।

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

গরমের দাপটের মাঝেই বদলাবে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন

৬০০০ mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! কম দামে নতুন চমক নিয়ে হাজির HMD Vibe 2 5G

সাইবারডেক, Gen Z-র নতুন টেক ফ্যাশন নাকি ভবিষ্যতের কম্পিউটিং সিস্টেম?

চিনি পুরোপুরি ছাড়তে হবে না! রক্তে শর্করার ওঠানামা এড়াতে সহজ উপায় জানালেন চিকিৎসকরা

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

বিহারের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক রোগীর মৃত্যু

একটি পাকা চুল তুললে কি আরও বেশি চুল পাকে? জানুন আসল সত্য

দীর্ঘ বিরতির পর খুলল ইউনেস্কো স্বীকৃত ‘ফুলের উপত্যকা’, পর্যটকদের ভিড় উপচে পড়ল