চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উলুবেড়িয়ায় বাজি ফাটাতে গিয়ে আগুনে ঝলসে মর্মান্তিক মৃত্যু ৩ শিশুর

নিজস্ব প্রতিনিধি,উলুবেড়িয়া: হাওড়া জেলার উলুবেড়িয়াতে শুক্রবার সন্ধ্যের পর ঘটে গেল অঘটন। আনন্দ করে বাড়ির মধ্যে ছোটরা কালীপুজোর পরদিন বাজি ফাটাচ্ছিল। হঠাৎ একটি বাজি অসাবধানতায় ফেটে গিয়ে আগুন লেগে যায় গোটা বাড়িতে। ওই আগুনে অগ্নি দগ্ধ হয়ে দুই শিশু-সহ এক নাবালিকার মৃত্যু হয়। দ্রুত আগুন গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। সেই আগুন ওই বাড়ি লাগোয়া একটি দোকান ঘরেও ছড়িয়ে যায়। ফলে দোকান ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। দমকল বিভাগ(Firebrigade) খবর পেয়ে ঘটনাস্থলে ইঞ্জিন নিয়ে আসার আগেই চোখের নিমিষে এই ভয়ংকর অগ্নিকাণ্ড ও ঝলসে মৃত্যুর ঘটনা ঘটে।হাওড়ার উলুবেড়িয়ার বাণীতলায় বাজি পোড়াতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে যে তিনজনের মৃত্যু হয় তারা হলেন শ্রাবন্তিকা মিস্ত্রি (১১),ইশান ধারা (৩), ওমমতাজ খাতুন (৫)। এই তিনজনকেই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাস্থলে পৌঁছয় উলুবেড়িয়া থানার(Ulaberia P.S.) পুলিশও। অগ্নিদগ্ধস্থল থেকে দুই শিশু এবং এক নাবালিকার ঝলসানো দেহ দমকল বিভাগ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করে। বাড়িটি তদন্তের স্বার্থে দমকল বিভাগ ও পুলিশ আপাতত সিল করে দিয়েছে। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় মানুষজন সাহায্যের জন্য এগিয়ে আসার আগেই চোখের পলকে ভয়ংকর অভিনীত ওটা বাড়ি এবং পাশের দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়। এলাকায় বিদ্যুৎ সংযোগ আপাতত বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বাজি পোড়াতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড বাড়ির ভিতরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত তিন।

জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৭ টা নাগাদ বাড়ির ভিতরে ফুলঝুড়ি পোড়ানোর সময় বাজির আগুন লেগে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে বাড়ির ভিতরে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় দুই নাবালক ও এক নাবালিকার। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উলুবেড়িয়া পুরসভার ২৭ নং ওয়ার্ডের বানীতলায়(Banitala)। ঘটনাস্থলে উলুবেড়িয়া থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন পৌঁছেছে।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ