ডানকুনিতে প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

ওই কারখানায় প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হত।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডানকুনিতে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছে দমকলের ৭টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে। ভোরে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে পারডানকুনি এলাকায় একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই কারখানায় প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হত। স্থানীয়রা জানান, এদিন ভোর ৪টে নাগাদ আগুন লাগে। কারখানায় আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পুলিশে খবর দেন তাঁরা। পাশাপাশি খবর দেওয়া হয় দমকল বাহিনীকেও। ঘটনাস্থলে পৌঁছয় ডানকুনি থানার পুলিশ। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫ টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন তাঁরা। কিন্তু ৫টি ইঞ্জিনের ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে না আসায় ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আরও দুটি ইঞ্জিন।

অন্যদিকে রবিবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের আষাড়ী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ১২ টা নাগাদ একটি মোটর সাইকেল গ্যারেজে আগুন লাগে। তারপর তা ছড়িয়ে যায় আরও একটি দোকানে। মুহুর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় দুটি দোকান। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে