বেলতলার বস্তিতে আগুন, অগ্নিদ্বগ্ধ ৭ জন চিকিৎসাধীন হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি : বালিগঞ্জের বেলতলা মোটর ভেহিকেলস্ (Beltala motor veichels) লাগোয়া বস্তিতে আগুন। ভয়াবহ আগুনে অগ্নিদগ্ধ ৭জন। আহতদের শিশুমঙ্গল (Sishumangal) এবং এসএসএসকেএম (SSKM) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে ২জন শিশু রয়েছে। ৩৯বি বেলতলার একটি বস্তির একটি ঘরে ওই আগুন লাগে বলে দমকল সূত্রের খবর।

জানা গিয়েছে, বালিগঞ্জ থানা (Ballygunj police station) এলাকায় বেলতলা মোটর ভেহিকেলস্ লাগোয়া পেয়ারাবাগান বস্তির একটি ঘরে সোমবার দুপুরে ধোঁয়া দেখতে পাওয়া যায়।  বেলা আড়াইটে নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। ওই বস্তি এলাকা অত্য়ন্ত ঘিঞ্জি হওয়ায় আগুনন তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছে। রাস্তাটি অত্যন্ত সংকীর্ণ। রাস্তা দিয়ে যাওয়ার সময় আগুনে পুড়ে যান ৭ জন। তাঁদের স্থানীয়রাই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। যেই বাড়িতে আগুন লেগেছে, ঘটনার সময় তাঁরা সকলেই ঘরের বাইরে ছিলেন। তাই ঘরের মধ্যে কেউ আটকে থাকার সম্ভাবনা নেই। তবে ঘরটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার সময় ঘরটিতে তালা দেওয়া ছিল বলে জানা গিয়েছে। আগুন দেখতে পেয়েই স্থানীয়রা দমকলে খবর দেয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী (Fire Tender) । তাঁরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রতিবেশীরা জানিয়েছেন, ঘর থেকে রান্নার গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছিল। ফলে গ্যাস লিক করে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সঠিক কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। গোটা ঘটনা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6