সাগরে মধ্যরাতের আগুনে পুড়ে ছাই ১২ দোকান

ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire) জেরে পুড়ে ছাই হয়ে গেল ১২টি দোকান (Shop)। বৃহস্পতিবার ভোরে সাগরের (Sagar) বামনখালিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire) জেরে পুড়ে ছাই হয়ে গেল ১২টি দোকান (Shop)। বৃহস্পতিবার ভোরে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলার সাগরের (Sagar) বামনখালিতে (Bamankhali) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে সাগরের বামনখালিতে একটি চায়ের দোকানে কোনওভাবে আগুন লাগে। শীতের ভোরে স্থানীয় মানুষজন প্রথম সেই চায়ের দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখেন। ক্রমে সেই আগুন পাশের অন্যান্য দোকানগুলিতে দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলতে থাকে ১২টি দোকান। এই দৃশ্য দেখে তড়িঘড়ি দমকল বাহিনীকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় দমকল কর্মীরা আগুন নেভানোর কাজে হাত লাগান। দুটি দমকলের প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলেন পরিদর্শনে যান বিধায়ক ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেন।

অন্যদিকে কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার থেকে প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর তা ছড়িয়ে পাশের দোকানগুলিতে। অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যাওয়ায় চিন্তার ভাঁজ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কপালে। কীভাবে ক্ষতি পূরণ হবে তা ভেবে কুল পাচ্ছেন না তারা। সব মিলিয়ে আগুনের জেরে কয়েক লাখ টাকা ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও