ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি, রানিনগর: ফের উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। বুধবার গভীর রাতে মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার হয়েছে অস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে ভারত-বাংলাদেশ সীমান্তের রানিনগর থানার ডিগরী মাঠ এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র, দুটি গুলি। পরে তাদের গ্রেফতার করে রানিনগর থানার পুলিশ।।

ধৃতদের নাম লালন শেখ ও বাবু শেখ। দু’জনেরই বাড়ি রানিনগর থানা এলাকায়। ধৃতদের আজ বৃহস্পতিবার ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠায় রানিনগর থানার পুলিশ। তবে ধৃত ঐ ব্যক্তি আগ্নেয়াস্ত্র ও গুলি নিয়ে কী করছিল ডিগরী মাঠ এলাকায় তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

পশ্চিমবঙ্গের বুকে বসে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা নতুন কিছু নয়। মঙ্গলবারই আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল ডোমকল থানার পুলিশ। ধৃতের নাম গাজলু শেখ। তার বাড়ি ডোমকল থানা এলাকায়। ধৃতের কাছ থেকে একটি দেশি বন্দুক উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ডোমকল থানার অন্তর্গত কামড়দিয়ার কালিতলা এলাকায় এক ব্যক্তিকে আটক করে। তল্লাশি চালাতে একটি দেশীয় বন্দুক উদ্ধার হয়। এরপর গ্রেফতার করা হয়  গাজলু শেখ নামে ওই ব্যক্তিকে।

কিছুদিন আগেই মুর্শিদাবাদের এই ডোমকল থেকেই উদ্ধার হয়েছিল প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র। সেই সঙ্গে গ্রেফতার করা হয় এক পাচারকারীকে। উদ্ধার হয় প্রচুর পরিমাণে জাল নোট। মুর্শিদাবাদ, মালদা, দুই চব্বিশ পরগনার মতো সীমান্তবর্তী এলাকা দিয়ে আগ্নেয়াস্ত্র পাচার যেন নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে পুলিশও একেবারে জোঁকের মতো পড়ে রয়েছে পাচারকারীদের পেছনে। প্রায়ই পুলিশের হাতে ধরা পড়ছে এমন সব পাচারকারী। উদ্ধার হচ্ছে প্রভূত পরিমাণে আগ্নেয়াস্ত্র।

সেদিনের উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রর মধ্যে ছিল একটি দীর্ঘ পাল্লার দেশীয় রাইফেল, চারটে পাইপ গান, অনেকগুলি ছোট বন্দুক। এগুলি সবকটিই সম্পূর্ণ ছিল। আর ছিল নয় রাউন্ড গুলি। এছাড়াও অসম্পূর্ণ হওয়া বারো পিস বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছিল। এছাড়াও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম হাইড্রোলিক পাইপ, দুটি সাধারণ পাইপ, পাঁচটি ড্রিল মেশিন, ১টি কাটিং মেশিন, ১টি এয়ার ব্লোয়ার, ১টি ডাইস, ২টি মেটাল সিট সহ আগ্নেয়াস্ত্র তৈরীর বিভিন্ন জিনিস উদ্ধার হয়েছিল।

এই ঘটনারও কিছুদিন আগে পুলিশের গোপন অভিযানে এই ডোমকল থেকেই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। তাতে গ্রেফতার হয় ১। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ডোমকলের পশ্চিম কুচিয়ামোরা এলাকায় তল্লাশি চালায় ডোমকল থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম ছিল আরব আলি ওরফে বদর। তার বিরুদ্ধে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছিল।

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫