দেশের প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রী অপদার্থ : ফিরহাদ হাকিম

Share:

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: অপদার্থতার চূড়ান্তে পৌঁছেছেন রেলমন্ত্রী ।শুধু রেলমন্ত্রী না অপদার্থ প্রধানমন্ত্রীও। যদি করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় রেলের কেউ কিছু করে থাকে তবে রেলের ভিজিলেন্স কি করছিল। রবিবার বহরমপুরে সংখ্যালঘুদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগড়ে দেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম(Minister Firhad Hakim)। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফিরহাদ বলেন, রেলমন্ত্রী কবচ নিয়ে এসেছিল, বলেছিলেন টেলিভিশন মিডিয়াতে এই কবজ এক লাইনে দুটি ট্রেন চলে এলে তার গতি কমিয়ে দেবে। দুর্ঘটনা এড়াতে সক্ষম হবে। তারপরেও এই দুর্ঘটনা ঘটলো কি করে ? কবজ কাজ করলো না কেন?

ফিরহাদের অভিযোগ ,আমাদের দেশের প্রধানমন্ত্রী(PM) হয়ে গেছেন মার্কেটিং এক্সপার্ট(Marketing Expert)। কিন্তু আমাদের দেশে চাই অ্যাডমিনিস্ট্রেশন এক্সপার্ট প্রধানমন্ত্রী। রাজ্যের মন্ত্রী আরো জানান পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে পরিচয় শ্রমিকদের পাশে মুখ্যমন্ত্রী(CM) দাঁড়িয়েছেন। রবিবার অল ইন্ডিয়া ইমাম মুয়াজিম এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের জেলা কনভেনশন হল বহরমপুর রবীন্দ্রসদনে। সভায় উপস্থিত ছিলেন নাখোদা মসজিদের ইমাম মওলনা আব্দুল রেজ্জাক, মন্ত্রী ফিরহাদ হাকিম সহ অন্যান্যরা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্থার কাজ কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করতেই এই কনভেনশন।

সংস্থার সদস্যরা সবসময় সরকারের পাশে থেকে সমাজের কাজ করে। তাই সরকারের কাছে বিভিন্ন দাবি তুলে ধরতে এই সভার আয়োজন করা হয়েছিল। সংস্থার দাবি গুলি মন্ত্রীর মাধ্যমে সরকারের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নিয়েছিলেন সদস্যরা। সংখ্যালঘুদের এই সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ বলেন, নফরাতকে মোকাবেলা করতে হবে ভালোবাসা দিয়ে। উগ্রবাদকে মোকাবেলা করতে হবে শান্তি দিয়ে। আজ বাংলায় শান্তির বার্তা চারদিকে ছড়াতে হবে। ধর্মান্ধতা কে ধর্মনিরপেক্ষতা দিয়ে মোকাবেলা করতে হবে।

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-সিকিম ‘লাইফ লাইনে’ ধস, অবরুদ্ধ ২০ মাইল এলাকা, বাড়ছে তিস্তার জলস্তর

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

বিছানায় স্ত্রীয়ের রক্তাক্ত দেহ, ফ্যানের সঙ্গে ঝুলছে স্বামী! ঘরে ঢুকতেই চক্ষুচড়কগাছ পুলিশের

উপনির্বাচনের আগে প্রতীক ‘খাম’ নিয়ে টানাপোড়েন, নির্বাচন কমিশনকে কটাক্ষ হাইকোর্টের

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান