Loading live market data...
Loading active stocks...
Connecting...

ফসল কাটা নিয়ে ধুন্ধুমার নওদা, চলল এলোপাথাড়ি গুলি, আহত ৩

Share:

নিজস্ব প্রতিনিধি, নওদা : জমি থেকে ফসল কাটা নিয়ে বিবাদকে ঘিরে অশান্তি মুর্শিদাবাদে (Murshidabad) । নওদায় (Nawda) চলল গুলি। অশান্তির জেরে ১ জন গুলিবিদ্ধ, আরও ২জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে নওদা থানা একজনকে গ্রেফতার করেছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার জমিতে ফসল কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় অশান্তি। অশান্তি ছড়ায় হাতাহাতিতে । সেই থেকে চলেছে গুলি। তারপরেই গুলিবিদ্ধ হয়েছেন ১ জন। পাশাপাশি আহত হয়েছেন আরো ২ জন। ঘটনার পরেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিয়ে যায় নওদা হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ৩ জনকেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজের স্থানান্তর করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে ৩ জনের।

গুলি চলার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছে নওদা থানার পুলিশ। ঘটনাস্থলে এসে স্থানীয়দের সঙ্গে কথা বলেছে পুলিশ আধিকারিকরা। কী ঘটনা ঘটেছে। কে গুলি চালিয়েছে, এই সকল বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারপরেই পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে। কেন গুলি চালিয়েছিল সে, শুধু ফসল কাটা নাকি আগে কোনও অশান্তির জের রয়েছে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শুধুমাত্র ফসল কাটাকে কেন্দ্র করে কী করে গুলি চালানোর মতো ঘটনা ঘটতে পারে। এই নিয়েই শুরু হয়েছে তরজা। আহতদেরও জিজ্ঞাসাবাদ করা জন্য হাসপাতালে যাবে পুলিশ। সেখানেই তাঁরা জানতে চাইবেন আসল ঘটনা কী। মাঝে মধ্যেই জমি বিবাদ বা ফসল বিবাদ বা নিজস্ব কারণে অশান্ত হচ্ছে মুর্শিদাবাদ। খবররের শিরোনামে প্রায়ই থাকছে নবাবের শহর।

আগামী সপ্তাহে ইসলামাবাদে পুনরায় আলোচনায় বসতে পারে আমেরিকা ও ইরান

মাত্র পাঁচ টাকার গুটখার জন্য তলোয়ার দিয়ে যুবকের উপর হামলা, চাঞ্চল্য

১৫ বছর পর রাজ্য সরকারের বিজ্ঞাপন পেল সিপিএমের মুখপত্র!

বিজয়ের পক্ষে কতজন বিধায়কের সমর্থন রয়েছে? ধোঁয়াশা কাটাল লোকভবন

‘দুঃশাসনের অধ্যায় শেষ, উন্নয়নের সূচনা’, বাংলায় মোদিকে স্বাগত জানিয়ে এক্সপোস্ট শুভেন্দুর

ব্রিগেডে বিরাট চমক! শুভেন্দু ছাড়া আর কারা শপথ নেবেন? দেখুন তালিকা…

মদ্যপান করেছেন কিনা পরীক্ষা করায় পুলিশের ওপর কাস্ত নিয়ে চড়াও যুবক

মোদিশ্রী রসগোল্লা থেকে শঙ্খপদ্ম সন্দেশ, ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠানে নজর কাড়ছে বাংলার মিষ্টি

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

ভারতের টি-২০ অধিনায়ক হওয়ার দৌড়ে শ্রেয়সের প্রতিদ্বন্দ্বী হতে পারেন সঞ্জু স্যামসন

‘অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে’, বিয়ের প্রথম রাতে স্বামীর কথায় স্তম্ভিত মহিলা চিকিৎসক

উত্তপ্ত শহর ছেড়ে ঠান্ডার খোঁজে, ঘুরে আসুন হায়দরাবাদের  ৬ শীতল স্বর্গ