শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে প্রথম ব্লাড ব্যাঙ্ক, খুশি স্থানীয়রা

Share:

নিজস্ব প্রতিনিধি:  রক্তদান মানে বলা হয় জীবন দান। স্থানীয় হাসপাতালে ব্লাড ব্যাঙ্ক না থাকায় অনেকে সময় রোগীর পরিবারকে রক্তের সন্ধানে বহু দূর যেতে হয়। এবার সেই সমস্যা দূর হতে চলেছে নদিয়ার শান্তিপুরের বাসিন্দাদের। কারণ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধানে সম্প্রতি অনুমোদন পাওয়া  ব্লাড ব্যাঙ্কের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। রক্ত সংরক্ষণের উদ্দেশ্যে আজ প্রথম রক্ত সংগ্রহ শিবিরের আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ। এই উদ্যোগকে ঘিরে স্বেচ্ছাসেবী সংগঠন ও সচেতন নাগরিকদের মধ্যে ব্যাপক সাড়া মিলেছে।   

সকাল থেকেই বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করতে উপস্থিত হন। এই রক্তদান শিবিরকে ঘিরে  উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিষয়টি নিয়ে  ব্লাড ব্যাংকের সুপার জানান, এখন থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন চাইলে হাসপাতাল প্রাঙ্গণেই রক্তদান শিবিরের আয়োজন করতে পারবে। এর ফলে নিয়মিত রক্ত সংগ্রহ সহজ হবে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত রক্ত সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। অন্যদিকে চিকিৎসকরা বলছেন,  এই ব্লাড ব্যাংক চালু হওয়ায় রোগীদের চিকিৎসায় বড় সুবিধা মিলবে। এতদিন জরুরি অবস্থায় রক্তের প্রয়োজনে রোগীদের অন্যত্র রেফার করতে হতো, যা সময়সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ ছিল। এখন হাসপাতালেই রক্তের ব্যবস্থা থাকায় দুর্ঘটনা বা গুরুতর অসুস্থতার ক্ষেত্রে দ্রুত চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হবে। 

আরও পড়ুন: মিনাখায় ২টি বুথে ৩৯৫জনের নাম বাদ, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ

সব মিলিয়ে এই ব্লাড ব্যাংকের সূচনা শান্তিপুর ও পার্শ্ববর্তী এলাকার স্বাস্থ্য পরিষেবায় এক নতুন দিগন্ত উন্মোচন করল বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। একটু রক্তের জন্য আর হন্যে হয়ে ঘুরতে হবে না রোগীর পরিবারের সদস্যদের। খুশি এলাকার মানুষরা। অনেকেই বলছেন মাথা থেকে এবার বিড় চিন্তা দূর হল। এবার থেকে জরুরি ভিত্তিতে রক্তের জন্য দূরদূরান্তে ছুটতে হবে কাউকেই। 

১৫ অগস্টে বাড়ির ছাদে পতাকা তুলবেন? বাস্তু মতে কোথায় রাখলে শুভ, জেনে নিন

৭০০০mAh ব্যাটারি ও দুর্দান্ত ফিচারসহ ভারতে লঞ্চ হল Moto G Max

২৫ অগস্ট চিত্রা নক্ষত্রে শুক্রের গোচর, ভাগ্য খুলতে পারে ৪ রাশির!

সরকারি চাকরির সুখবর, স্বাধীনতা দিবসে কপাল খুলবে ৬ রাশির জাতকদের

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের