মিনাখাঁয় ২টি বুথে ৩৯৫জনের নাম বাদ, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি,  মিনাখা :  বিচারাধীন ভোটারদের নথি যাচাই করে সাপ্লিমেন্টারি তালিকা (Supplymentary List) প্রকাশ হচ্ছে। ইতিমধ্যেই ৩টি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়েছে। প্রতি তালিকায় একাধিক ভোটারের নাম বাদ গিয়েছে। মিনাখাঁর ২টি বুথে নাম বাদ গিয়েছে ৩৯৫ জনের। একসঙ্গে এই বিপুল নাম বাদ পড়ায় আতঙ্কে ভোটাররা। এর প্রতিবাদে টায়ার জ্বালিয়া বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। কিসের ভিত্তিতে নাম বাদ গেল, তা নিয়ে উঠছে প্রশ্ন। 

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মিনাখাঁ বিধানসভার ধুতুরদাঁও গ্রাম পঞ্চায়েতের শঙ্করদহ গ্রামে ২৪২ ও ২৪৩ নম্বর বুথে নাম বাদ গিয়েছে একাধিক ভোটারের। ৩৯৫ জনের নাম বিচারাধীন তালিকা থেকে উধাও হয়ে গিয়েছে। তাঁদের অভিযোগ, বৈধ নথিপত্র জমা করার পরেও তাঁদের বিচারাধীনের আওতায় রাখা হয়েছিল। সাপ্লিমেন্টারি তালিকা বের হওয়ার পর জানা যায়, তাঁরা ডিলিটেড। অর্থাৎ তাঁদের নাম বাদ গিয়েছে। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। রাস্তাতেই টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। হাতে ভোটার কার্ড, আধারকার্ড নিয়ে বিক্ষোভে সোচ্চার হয়েছে তাঁরা। 

তাঁদের দাবি, এরা কেউ আজকের নতুন ভোটার নয়। স্বাধীনতার পর থেকে এদের পূর্বপুরুষরা এখানে ভোট দিয়ে আসছেন। তারপরও এদের নামের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ১৯১৮ সাল থেকে এখানকার বাসিন্দা তাঁরা। পূর্বপুরুষরা এখানে বহু দিন ধরেই রয়েছেন। একের পর এক নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ করেছেন। তারপরেও তাঁদের নাম বিচারাধীনের তালিকা থেকে ডিলিট হয়ে গেছে। বিষয়টি মেনে নিতে পারছেন না তাঁরা। ক্ষোভের আত্মপ্রকাশ হিসেবে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ দেখা গিয়েছে। 

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

১২ মিনিট নয় টিভিতে যতক্ষণ খুশি চলবে বিজ্ঞাপন, নির্দেশ কেন্দ্রের

২০৪৭ সালে বিকশিত ভারত হবেই: মোদি

১৫ অগস্টে বাড়ির ছাদে পতাকা তুলবেন? বাস্তু মতে কোথায় রাখলে শুভ, জেনে নিন

৭০০০mAh ব্যাটারি ও দুর্দান্ত ফিচারসহ ভারতে লঞ্চ হল Moto G Max

২৫ অগস্ট চিত্রা নক্ষত্রে শুক্রের গোচর, ভাগ্য খুলতে পারে ৪ রাশির!

সরকারি চাকরির সুখবর, স্বাধীনতা দিবসে কপাল খুলবে ৬ রাশির জাতকদের

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?