সুন্দরবনে মৎস্যজীবীকে টেনে নিয়ে গেল বাঘ, ২৪ ঘন্টা পেরিয়েও মেলেনি হদিশ

ঘটনার পর ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও কোনও হদিশ মেলেনি ওই মৎস্যজীবীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: জীবিকার সন্ধানে সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে আবার বাঘের হামলার শিকার হলেন এক মৎস্যজীবী। স্ত্রীর সামনে থেকে মৎস্যজীবীকে জঙ্গলের ভিতরে তুলে নিয়ে যায় বাঘ। ঘটনার পর ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও কোনও হদিশ মেলেনি ওই মৎস্যজীবীর। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে গোসাবা ব্লকের সুন্দরবনের (Sundarban) মরিচঝাঁপি জঙ্গল সংলগ্ন এলাকার ঠাকুরাণ জঙ্গলে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ মৎস্যজীবীর নাম বিশ্বনাথ মণ্ডল (৪৭)। গোসাবার সাতজেলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার এমলিবাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। শুক্রবার সকালে বিশ্বনাথ তাঁর স্ত্রী ও এক সঙ্গী সুকুমার মিস্ত্রির সঙ্গে কাঁকড়া ধরার উদ্দেশে বের হন। মরিচঝাঁপি জঙ্গল সংলগ্ন এলাকার ঠাকুরাণ জঙ্গলের ফাঁড়িতে যান তাঁরা। কিন্তু সেখানে আচমকা একটি বাঘ এসে হানা দেয়। আক্রমণ করে বিশ্বনাথকে। তাঁর স্ত্রী এবং সঙ্গী বাঘের বিরুদ্ধে প্রতিরোধ গরে তুলেও ব্যর্থ হন। বিশ্বনাথকে মুখে করে তুলে নিয়ে জঙ্গলের গভীরে চলে যায় বাঘ।

অন্যদিকে শুক্রবারই এই ঘটনার কথা জানানো হয় বন দফতরকে। খবর পাওয়ার পর মৎস্যজীবীর খোঁজে তৎপরতা শুরু করা হয়। কিন্তু ২৪ ঘন্টা কেটে গেলেও শনিবার সকাল পর্যন্ত তাঁর কোনও হদিশ মেলেনি।

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

কবে অবসর? বিশ্বকাপের মাঝেই বড় ইঙ্গিত লিওনেল মেসির

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের