জমি বিবাদে রক্তাক্ত মুর্শিদাবাদ, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা, আক্রান্ত একই পরিবারের ৫ জন

Share:

নিজস্ব প্রতিনিধি, কান্দি : জমি নিয়ে বিবাদ। তার জেরেই সাত সকালে রক্ত ঝড়ল মুর্শিদাবাদে। যখন পবিত্র ঈদ পালনে ব্যস্ত রাজ্য, তখনই মুর্শিদাবাদের কান্দিতে ঝড়ল রক্ত। আগ্নেয়াস্ত্র নিয়ে হামলায় জখম হয়েছেন একই পরিবারের ৫ জন সদস্য। তাঁদের গোকণ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছিল। পরে বহরমপুরে পাঠানো হয়েছে। 

জানা গিয়েছে, ঈদের দিন সকালে মুর্শিদাবাদের কান্দি থানার হাটপাড়া গ্রামে এক পরিবারের মধ্যএ জমি নিয়ে বিবাদ শুরু হয়। বিবাদ চরমে ওঠে। একপক্ষ ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। কোপের পর কোপ মারতে থাকে। ঘটনাস্থলেি লুটিয়ে পড়েন তাঁরা। তারপরেই পালিয়ে যায় ওই পক্ষ। এই ঘটনায় গুরুতর আহত এক পরিবারের ৫ জন। মাথায় ও কানে আঘাত লেগেছে বলে জানা গিয়েছে।  জখম অবস্থায় আহতদের উদ্ধার করে গোকণ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে বহরমপুরে পাঠানো হয়েছে আহকদের।  

আহত হয়েছেন তৌহিদ শেখ (৭০)। তাঁর দুই ছেলে আমিরুল সেখ(৫০), রবিউল শেখ(৩৫),  দুই নাতি আসিফ(১৮) ও বানারুল (২৫)। শনিবার সকালে যখন হামলা চালায়, সেই সময় সেই আগ্নেয়াস্ত্র কেড়ে নিলেন পরিবারের লোকজন। তারপরেই পালিয়ে যায় অভিযুক্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। আগ্নেয়াস্ত্রটি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আক্রান্ত পরিবার জানিয়েছে, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে অশান্তি চলছিল। শনিবার আচমকাই হামলা চালানো হয়। এদিন ৫-৭ জন মিলে এসে হামলা চালিয়েছে। অভিযুক্তরা আজান শেখ ও তাঁর ছেলেরা।  অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। 

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

বড়সড় সঙ্কটে CINTAA, পুনম ও পদ্মিনীকে দায়ী করে পদত্যাগ করলেন সংগঠনের ১১ সদস্য

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

স্বাধীনতা দিবসের পরেই বাড়ছে পাউরুটির দাম, কত টাকা খরচ বাড়বে?

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘জেল কে তালা টুটেঙ্গে…’, ফের জেএনইউতে উমর খালিদের মুক্তির দাবিতে উঠল শ্লোগান

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম