Loading live market data...
Loading active stocks...
Connecting...

কুড়মালি ভাষায় শপথ, বিপাকে পাঁচ জয়ী পদ্মনেতা, কী সমস্যা বিধানসভায়?

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য বিধানসভায় কুড়মালি ভাষায় শপথ বাক্য পাঠ করা নিয়ে জটিলতা। বিপাকে পড়েছেন জয়ী পাঁচ কুড়মি প্রার্থী। বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলে বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন তাঁরা। জিতেওছেন, কিন্তু এবার পড়েছেন বিপাকে। বিধানসভায় বিধায়ক পদে কুড়মালি ভাষায় শপথ গ্রহণ করা হবে কিনা বুঝতে পারছেন না ওই জয়ী প্রার্থীরা। সূত্রের খবর, বিধানসভার সচিবালয়ে কুড়মালি ভাষায় শপথ বাক্য পাঠ করানোর মতো কোন অনুবাদকই নেই। তাই ওই পাঁচজনকে শপথ বাক্য কে পাঠ করাবে তা নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। ওই পাঁচ কুড়মি নেতার দাবি, তাঁদের বলা হয়েছে বাংলা, হিন্দি, ইংরেজি, উর্দু ও সাঁওতালি ভাষার মধ্যেই শপথ পাঠের ভাষা নির্বাচন করতে হবে। কুড়মালি ভাষায় শপথ বাক্য পাঠের কোনও ব্যবস্থা নেই। আর এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ ওই পাঁচ ‘হবু’ বিধায়ক। সমাজমাধ্যমেও সেই ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।

আরও পডুন: পালা বদলের স্বাদ, রাজ্য সরকার পরিবর্তনের আনন্দে ‘ঝালমুড়ি’ বিতরণ ভারত সেবাশ্রমের

২০১৮ সালে রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে কুড়মালি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়। যদিও তারপরেও রাজ্য বিধানসভায় কুড়মালি ভাষার কোনও অনুবাদককে নিয়োগ করা হয়নি। এই বিষয়ে আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতো বলেন, ‘তৃণমূল সরকার ২০১৮ সালে নোটিফিকেশন জারি করে আমাদের ভাষাকে স্বীকৃতি দিয়েছে। আর এখন দেখছি বিধানসভার সচিবালয়ে কুড়মালি ভাষার কোনও অনুবাদক নেই। তাহলে তো সরকারি নির্দেশ নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। অবিলম্বে কুড়মালি ভাষার অনুবাদক নিয়োগ করতে হবে। এর সঙ্গে কুড়মি আবেগ জড়িয়ে রয়েছে।’

তাঁর দাবি, তৃণমূল শুধুই ভোটব্যাঙ্কের রাজনীতি করতে কুড়মালি ভাষাকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে। কিন্তু কাজের কাজ কিছুই করেনি। জঙ্গলমহলে বিজেপির ৫ কুড়মি নেতা বিধায়ক পদে শপথ নেবেন। তাঁরা হলেন- পুরুলিয়ার জয়পুরের বিশ্বজিৎ মাহাতো, বলরামপুরের জলধর মাহাতো, বাঘমুণ্ডির রহিদাস মাহাতো, ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের রাজেশ মাহাতো ও পশ্চিম মেদিনীপুরের শালবনির বিমান মাহাতো। আগামিকাল, মঙ্গলবার ও বুধবার বিধানসভা ভোটে জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ অনুষ্ঠান। তার আগে এই সমস্যা মিটবে কিনা বুঝে উঠতে পারছেন না ওই পাঁচ কুড়মি নেতা।

দিল্লিতে ৩০ মিনিটের রিকশা সফরের ভাড়া ৪৫০০ টাকা? জার্মান পর্যটকের অভিযোগে উত্তাল নেটদুনিয়া

মাছ-মাংস ম্যারিনেট করার সময় এই ভুলগুলি করলেই নষ্ট হতে পারে রান্নার স্বাদ

এক বছর সোনা কিনবেন না, প্রধানমন্ত্রীর পরামর্শের নেপথ্য কারণ কী?

ইডির তলবে সাড়া সুজিতের, পুর নিয়োগ দুর্নীতি মামলায় চলছে জিজ্ঞাসাবাদ

মারাঠি এই রেসিপিটি গরম ভাতের সাথে টক-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন

‘ভালবাসাই শ্রেষ্ঠ’, মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথের পর ট্রোলারদের মুখ বন্ধ করলেন তৃষা

‘‌ইস্তেহারে থাকা প্রতিশ্রুতি নিয়ে সরকারের সঙ্গে যোগ থাকবে’‌, বার্তা শমীকের

বেলুড়ে মর্মান্তিক দুর্ঘটনা, লরির ধাক্কায় পাঁচিল চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু

‘‌প্রতিশ্রুতি মেনেই উন্নয়নের কাজ হবে’‌, শমীককে পাশে নিয়েই বার্তা শুভেন্দুর

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের অভিযোগে গ্রেফতার ৩

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

রাজ্যে বড় পালাবদল, বাস্তবায়িত হবে দীঘা-জলেশ্বর রেলপ্রকল্প ?

কুড়মালি ভাষায় শপথ, বিপাকে পাঁচ জয়ী পদ্মনেতা, কী সমস্যা বিধানসভায়?

পালা বদলের স্বাদ, রাজ্য সরকার পরিবর্তনের আনন্দে ‘ঝালমুড়ি’ বিতরণ ভারত সেবাশ্রমের