‘ভালবাসা সর্বশ্রেষ্ঠ’, মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথের পর তৃষার প্রথম পোস্ট ভাইরাল

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন টিভিকে সুপ্রিমো তথা সুপারস্টার থালাপথি বিজয়। আর কথিত প্রেমিকের শপথগ্রহণের পর তৃষার প্রথম পোস্ট এখন ইনস্টাগ্রামে ভাইরাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন টিভিকে সুপ্রিমো তথা সুপারস্টার থালাপথি বিজয়। আর কথিত প্রেমিকের শপথগ্রহণের পর তৃষার প্রথম পোস্ট এখন ইনস্টাগ্রামে ভাইরাল। রবিবার (১০ মে) চেন্নাইয়ের জহরলাল নেহেরু স্টেডিয়ামে শপথগ্রহণ অনুষ্ঠান হয়েছে অভিনেতার। ২৩৪ আসনের মধ্যে ১০৮ আসন জিতে তামিলভূমে সরকার গঠন করল থালাপথি বিজয়ের দল। আর মুখ্যমন্ত্রী হলেন বিজয়। যদিও তামিলাগা ভেট্ট্রি কাজাগামের সরকার গঠন করতে আরও ১০ আসনের দরকার ছিল। এই নিয়ে তামিল রাজনীতিতে তুমুল নাটকের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। রাজ্যপালের কঠোর নির্দেশ ছিল যে, ১১৮ আসন না ছাড়া বিজয়ের দল কিছুতেই সরকার গঠন করতে পারবে না। অবশেষে কংগ্রেস-সহ মোট ৪ দল সমর্থন করায় তামিলনাড়ুতে সরকার গঠন করল TVK।

গতকাল অভিনেতার এই গুরুত্বপূর্ণ দিনে তাঁর পাশে ছিলেন তাঁর গোটা পরিবার এবং কথিত প্রেমিকা তথা অভিনেত্রী তৃষা কৃষ্ণন। কিন্তু স্টেডিয়ামে দেখা যায়নি অভিনেতার স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম ও তাঁদের দুই সন্তানকে। কিন্তু সকাল সকাল বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলেন তৃষা। ফলে বিজয়ের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়েছে। বিজয়ের রাজনীতিতে অভিষেকের পর সোমবার (১১ মে) তৃষা তাঁর ইনস্টাগ্রামে আরও একটি পোস্ট করে সবাইকে চমকে দিলেন। গতকাল অনুষ্ঠানে অভিনেত্রী একটি সিফোম-সবুজ শাড়ির সঙ্গে সোনালি নকশার একটি ব্লাউজ পরেছিলেন। সঙ্গে চলে খোপা করে সাদা গাজরা লাগিয়েছিলেন। লাল পাথরের গয়না ও হালকা মেকআপ দিয়ে তাঁর ঐতিহ্যবাহী সাজটি সম্পূর্ণ করেছিলেন। আজ তাঁর সেই লুকেরই কয়েকটি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘লাভ ইজ অলওয়েজ লাউডার।’ অর্থাৎ ভালবাসা সবসময় শ্রেষ্ঠ। অভিনেত্রীর এই পোস্টটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। অনেকেই ভাবছেন, এ ভাবেই কী তাহলে বিজয়ের সঙ্গে সম্পর্কে সিলমোহর দিলেন তৃষা?

 

 

View this post on Instagram

 

A post shared by Trish (@trishakrishnan)

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের আগে থেকেই বিজয়ের ব্যক্তিগত জীবন শিরোনামে ছিল। বিজয়ের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে তাঁর স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম ডিভোর্সের আবেদন করেন। তাছাড়া ২০২১ সালে নাম না করেই একজন অভিনেত্রীর সঙ্গে বিজয়ের পরকীয়ার অভিযোগ তুলে ছিলেন সঙ্গীতা। এদিকে তৃষা ৪২ বছর বয়সে এখনও বিয়ে করেননি। বিজয়ের সঙ্গে একাধিক ইভেন্টে তাঁকে দেখা গিয়েছে, পাশাপাশি তাঁরা একসঙ্গে একাধিক ছবিতেও অভিনয় করেছেন। যার মধ্যে আছে, ‘ঘিল্লি’, ‘তিরুপাচি’, ‘আথি’, ‘কুরুভি’ এবং ‘ লিও’। নির্বাচনে বিজয়ের জেতার দিন তৃষা তিরুমালা তিরুপতিতে পুজোও দিতে গিয়েছিলেন। বিজয়ের সঙ্গে গত মার্চে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন তৃষা। তবে গতকাল বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে তৃষার উপস্থিতি তাঁদের প্রেমের গুঞ্জনকে আরও উস্কে দেয়, পাশাপাশি বিজয়ের মায়ের সঙ্গে তৃষা আলিঙ্গনও করেন। তবে এই বিষয়ে এখনও বিজয় বা অভিনেত্রী কেউ কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি।

বাজারে এসে গেল itel City 300 5G স্মার্টফোন, দাম কত?

বেকার হয়ে ঘরে বসে? গিগ কর্মী হয়ে মাসে আয় করুন ৩০ থেকে ৫০ হাজার টাকা

শুক্রে আরশোলাদের ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি নিষিদ্ধ করতে অস্বীকার দিল্লি হাইকোর্টের

আজব প্রেম কী গজব কাহিনি! ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে বাগদান তিরিশের যুবতীর

পুজোর মুখে সুখবর! বোনাস হিসেবে পুরসভার দুই হাজার কর্মীদের ১ মাসের বেতন দেওয়ার ঘোষণা

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে আবুধাবির রাজবধূ, ঠাঁই হল কোথায়?

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ ইমরান খান

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

হীরে ও ১৬ কেজি লোহা দিয়ে অভিনব দুর্গাপ্রতিমা তৈরি করলেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা

৫৯ বছরেই থামল জীবন, প্রয়াত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার কাস্ত্রো