Loading live market data...
Loading active stocks...
Connecting...

পালা বদলের স্বাদ, রাজ্য সরকার পরিবর্তনের আনন্দে ‘ঝালমুড়ি’ বিতরণ ভারত সেবাশ্রমের

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার গঠিত হয়েছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সাধারণ মানুষের মধ্যে নতুন সরকারের আগমনে এখন উৎসবের আমেজ। তৃণমূল সরকারের অবসান ঘটিয়ে বিজেপি সরকার গঠনের পর বিভিন্ন জায়গায় অভিনবভাবে আনন্দ উদযাপন করা হচ্ছে।

সেই আবহেই সোমবার (১১ মে) সকালে ভারত সেবাশ্রমের পক্ষ থেকে পথচলতি মানুষের হাতে ঝালমুড়ি তুলে দেওয়া হয়। সাথে দেওয়া হয় লাড্ডুও। এদিন ভারত সেবাশ্রমের স্বামী নিত্যশুদ্ধানন্দ মহারাজ নিজের হাতে সাধারণ মানুষের মধ্যে ঝালমুড়ি বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা বিজেপি নেতা গৌতম রায় সহ অন্যান্যরা। আয়োজকদের দাবি, নতুন সরকারের আগমনে সাধারণ মানুষের মধ্যে যে পরিবর্তনের আশা তৈরি হয়েছে, তারই প্রতীকী বার্তা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ভারত সেবাশ্রম সঙ্ঘের পরম ভক্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি পুরুলিয়ার ভারত সঙ্ঘেও এসেছেন। মুখ্যমন্ত্রীর শপথ নিয়েই প্রথম কলকাতার ভারত সেবাশ্রম সঙ্ঘে গিয়ে মহারাজকে প্রণামও করেছেন। সেই বিষয়টিকে গুরুত্ব দিয়েই আজ ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে ঝাল মুড়ি সাথে মিষ্টি মুখ করার জন্য লাড্ডু ও বিতরণ করা হয় বলে জানান শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বিজেপি নেতা গৌতম রায়।

পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘের নিত্যশুদ্ধানন্দ মহারাজ এবং গৌতম রায় আরও জানান, বিজেপি প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জীকে দীক্ষা দিয়েছিলেন যুগাচার্য প্রণবানন্দজী মহারাজ। বর্তমানে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বিষয়টিকে মাথায় রেখেই ভারত সেবাশ্রম সঙ্ঘের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য এক অভিনব পদক্ষেপ নেওয়া হয়েছে।

দিল্লিতে ৩০ মিনিটের রিকশা সফরের ভাড়া ৪৫০০ টাকা? জার্মান পর্যটকের অভিযোগে উত্তাল নেটদুনিয়া

মাছ-মাংস ম্যারিনেট করার সময় এই ভুলগুলি করলেই নষ্ট হতে পারে রান্নার স্বাদ

এক বছর সোনা কিনবেন না, প্রধানমন্ত্রীর পরামর্শের নেপথ্য কারণ কী?

ইডির তলবে সাড়া সুজিতের, পুর নিয়োগ দুর্নীতি মামলায় চলছে জিজ্ঞাসাবাদ

মহারাষ্ট্রের এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে টক-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন

‘ভালবাসাই শ্রেষ্ঠ’, মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথের পর ট্রোলারদের মুখ বন্ধ করলেন তৃষা

‘‌ইস্তেহারে থাকা প্রতিশ্রুতি নিয়ে সরকারের সঙ্গে যোগ থাকবে’‌, বার্তা শমীকের

বেলুড়ে মর্মান্তিক দুর্ঘটনা, লরির ধাক্কায় পাঁচিল চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু

‘‌প্রতিশ্রুতি মেনেই উন্নয়নের কাজ হবে’‌, শমীককে পাশে নিয়েই বার্তা শুভেন্দুর

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের অভিযোগে গ্রেফতার ৩

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

রাজ্যে বড় পালাবদল, বাস্তবায়িত হবে দীঘা-জলেশ্বর রেলপ্রকল্প ?

কুড়মালি ভাষায় শপথ, বিপাকে পাঁচ জয়ী পদ্মনেতা, কী সমস্যা বিধানসভায়?

পালা বদলের স্বাদ, রাজ্য সরকার পরিবর্তনের আনন্দে ‘ঝালমুড়ি’ বিতরণ ভারত সেবাশ্রমের