আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তোর্সায় ভেসে যাওয়া ৫ গন্ডারকে জঙ্গলে ফেরালেন বনকর্মীরা

নিজস্ব প্রতিনিধি : প্রবল বৃষ্টি, ধসের জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তির্ণ অঞ্চল। নাগরাকাটা, মিরিক সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হলেও জলদাপাড়া সহ একাধিক এলাকাতেও প্রভাব পড়েছে বিস্তর। শুধু মানুষ নয়, উত্তরবঙ্গে বিপর্যয়ে বিপন্ন হয়েছে বন্যপ্রাণও। হলং, তিস্তা, তোর্সা সহ একাধিক নদী ফুঁসছে। জঙ্গল এলাকার নদীগুলোয় প্রবল জলোচ্ছাসের কারণে হাতি-গন্ডার হরিণ, চিতা সহ সব বন্যপ্রাণীরাও বিপন্ন হয়ে পড়েছে।

তোর্সা নদীর জলস্রোতে ভেসে গিয়েছে একাধিক প্রাণী। তোর্সার জলে ভেসে যাওয়া পাঁচটি গন্ডারকে উদ্ধার করে জঙ্গলে ফিরিয়েছেন বনকর্মীরা। জানা যায়, জলে ভেসে এই গন্ডার গুলো চলে এসেছিল আলিপুরদুয়ারে। জনবসতিপূর্ণ এলাকা থেকে তাঁদের উদ্ধার করে জঙ্গলে ফিরিয়ে দেওয়া হয়েছে। বলদফতরের পক্ষ থেকে জানা গিয়েছে, গন্ডারগুলো উদ্ধার করে সেগুলোকে নজরদারিতে রাখা হয়েছিল। ধীরে সুস্থে তাঁদের পিরিয়ে দেওয়া হয়েছে জঙ্গলে। ঘরে ফিরিও ক্লান্তি ও ভয় কাটেনি। আচমকা জলের তোড়ে ভেসে গিয়েছিল তাঁরা।

বনদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ৫টি গন্ডারের মধ্যে ২টিকে আগেই উদ্ধার করে জঙ্গলে পাঠানো হয়েছিল। অন্য ৩ গন্ডার পলাশবাড়ি, শিমলাবাড়ি এবং নতুনপাড়া এলাকায় রাখা ছিল। সোমবার নিরাপদে ওই ৩টি গন্ডারকে জঙ্গলে ফেরানো যৌথ উদ্যোগে বন্যপ্রাণ সুরক্ষায় যারা এগিয়ে এসেছেন, বন দফতর তাদেরকে ধন্যবাদ জানিয়েছে।

জলের স্রোতে ভেসে গিয়েছে বহু বন্যপ্রাণ। ইতিমধ্যে গণ্ডার এবং হরিণের দেহ উদ্ধার হয়েছে। রবিবার দুপুরে ময়নাগুড়ির চূড়াভাণ্ডারে গন্ডারের দেহ উদ্ধার হয়েছে। প্রবল জলস্রোতে গন্ডারটিতে ভেসে এসেছে বলে মনে করছে বনদফতর। জলে ডুবেই গন্ডারের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। নকশালবাড়ির মেচিতে হস্তিশাবকের তলিয়ে যাওয়ার খবর মিলেছে। জলদাপাড়ায় তোর্সার জলে ভেসে গিয়েছে গন্ডার। মালবাজারের ঘিস নদীতে বাঁচার চেষ্টা করতে দেখা গিয়েছে হাতির দলকে।জলঢাকায় গ্রামের মধ্যে ঢুকে পড়েছে হরিণ। জলের তোড়ে রামসাই জঙ্গল থেকে ভেসে আসতে পারে হরিণটি। এমনটাই মনে করছেন বাসিন্দারা। তাঁরাই হরিণটিকে উদ্ধার করে বনদফতরে খবর দেয়।

Published by:

Share Link:

More Releted News:

সতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা!

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ