নমাজ পড়তে নিখোঁজ একই পাড়ার ৫ কিশোর, চাঞ্চল্য ডোমকলে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জুম্মার নমাজ পড়তে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল পাঁচ কিশোর। কিন্তু মসজিদে পৌঁছনোর আগেই তারা নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে রাতেই ডোমকল থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের ডোমকলের শ্রীকৃষ্ণপুর গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ পাঁচ কিশোর একই পাড়ার বাসিন্দা। তাদের বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে। চার জন একই স্কুলে পড়াশোনা করে। শুক্রবার দুপুরে পাঁচ বন্ধু একসঙ্গে নমাজ পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরোয়। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও তারা বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন প্রথমে নিজেরাই এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। তখনই জানতে পারেন, পাঁচ জনের কেউই মসজিদে নমাজ পড়তে যায়নি। এরপর রাত ১১টা থেকে ১২টার মধ্যে পরিবারের সদস্যেরা ডোমকল থানায় অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুনঃ রেস্তরাঁয় খাবারে রাসায়নিক রং মেশালেই জরিমানা, আসানসোলে খাদ্যদফতরের বিশেষ অভিযান

নিখোঁজদের মধ্যে চার জনের বাড়ি শ্রীকৃষ্ণপুরে। অন্য এক কিশোরের বাড়ি কালীগঞ্জে। সে শ্রীকৃষ্ণপুরে মামারবাড়িতে থেকে পড়াশোনা করত। তার মামার দাবি, দুপুরে নমাজ পড়তে যাওয়ার কথা বলেই বাড়ি থেকে বেরিয়েছিল ভাগ্নে। পাঁচ জনকে প্রায় সব সময় একসঙ্গেই ঘোরাফেরা করতে দেখা যেত। ইতিমধ্যেই পাঁচ কিশোরের সন্ধানে তল্লাশি শুরু করেছে ডোমকল থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, কাজের খোঁজে তারা নিজেরাই কোথাও চলে গিয়ে থাকতে পারে। তবে তাদের অপহরণ করা হয়েছে কি না, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। সমস্ত দিক খতিয়ে দেখে নিখোঁজ কিশোরদের সন্ধানে তদন্ত চালাচ্ছে পুলিশ।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ