পাঁচ বছর বয়সেই দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবে বাঁকুড়ার অনিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বড় হয়ে আমি প্রিন্সেস হব,’ এমনই আদো আদো ভাষায় বলত অনিকা দাস। তবে বেশি বড় হতে হয়নি, তার আগেই এসেছে সাফল্য ও খেতাব। মাত্র পাঁচ বছরেই আনিকা হয়ে উঠেছে প্রিন্সেস। আর মেয়ের এই সাফল্যে গর্বিত বাবা-মা। বাঁকুড়ার কেন্দুয়াডিহি এলাকার বাসিন্দা অভিজিৎ দাস এবং তানিয়া পাঠকের কন্যা অনিকা দাস বাঁকুড়ার একটি বেসরকারি স্কুলে পড়াশুনা করে। আন্তর্জাতিক ফ্যাশন ও ট্যালেন্ট প্ল্যাটফর্ম “Fashion Runway International”-এর উদ্যোগে আয়োজিত রাজস্থানের জয়পুরে এক আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নিতে চলেছে খুদে অনিকা। মাত্র পাঁচ বছরেই আন্তর্জাতিক মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে ছোট্ট অনিকা।

আরও পড়ুন: গড়িয়াতে বেআইনি দখলদারদের হঠাতে শুরু অভিযান, আনা হয়েছে বুলডোজার

এর আগে ‘প্রিন্সেস অফ ওয়েস্ট বেঙ্গল’ খেতাব অর্জন করে বাঁকুড়া তথা রাজ্যের মুখ উজ্জ্বল করেছে সে। এবার সুযোগ এসেছে আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে দেশের নাম উজ্জ্বল করা। বাঁকুড়া তথা বাংলার মানুষের কাছে ‘প্রিন্সেস’ হয়েছেন, সুযোগ দেশের জনতার কাছে নিজের ট্যালেন্ট দেখানো। ফ্যাশন নিয়ে এই কম বয়সেই দুরন্ত সেন্স তৈরি হয়েছে অনিকার। যার ফলে একের পর এক ফ্যাশন শোয়ের অনুষ্ঠানে বাবা-মায়ের নাম উজ্জ্বল করছে বছর পাঁচেকের অনিকা দাস। মেয়ের এই সাফল্য নিয়ে বাবা অভিজিৎ দাস, জানিয়েছেন, ‘আমাদের মেয়ে যা চাইবে সেটাই করবে। ও যদি চায় ফ্যাশন নিয়ে এগিয়ে যেতে, তাহলে সেটাই আমরা মেনে নেব। পড়াশোনা সে ক্ষেত্রে সেকেন্ডারি হয়ে যাবে।’ অভিজিৎবাবু নিজে পেশায় ইঞ্জিনিয়ার। কিন্তু মেয়ের ফ্যাশনের প্রতি ভালোবাসাকেই গুরুত্ব দিয়েছেন। খুব অল্প বয়স থেকেই অনিকার বিভিন্ন সাংস্কৃতিক ও ফ্যাশনভিত্তিক প্রতিযোগিতার প্রতি আগ্রহ ছিল। গোটা বাংলার কম্পিটিশনে ‘প্রিন্সেস অফ ওয়েস্ট বেঙ্গল’ নির্বাচিত হওয়ার পর খুদে অনিকা এবার যাচ্ছেন আন্তর্জাতিক মঞ্চে। এই প্রতিযোগিতায় বিশ্বের প্রায় ২৩টি দেশের প্রতিযোগী অংশগ্রহণ করবে। যার মধ্যে ভারতের প্রতিনিধি হিসেবে থাকবে বাংলার মেয়ে অনিকা।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?