ভোট শেষেও যত্রতত্র রয়েছে রাজনৈতিক দলের ব্যানার, ফেস্টুন, পতাকা

Share:

নিজস্ব প্রতিনিধি,পূর্ব মেদিনীপুর: ভোট এলেই রাজনৈতিক দল তাদের প্রচারের জন্য যত্রতত্র ব্যানার, ফেস্টুন,পতাকা লাগিয়ে থাকে। ভোট শেষে সেগুলি খুলে ফেলা হয়। কিন্তু পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে ১০ দিন কেটে গিয়েছে। এখনো জেলার অধিকাংশ জায়গায় লাগানো রয়েছে ব্যানার, ফেস্টুন পতাকা(Flags) প্রভৃতি। বৃষ্টির কারনে সেগুলি খুলে খুলে মাটিতে পড়ছে, রাস্তার উপর ঝুলে পড়েছে।

আবার বড় বড় বাঁশ দিয়ে বাঁধা পতাকা রাস্তার উপর ঝুলে রয়েছে। একদিকে যেমন দলীয় প্রতীকের অবমাননা অন্যদিকে পরিবেশ দুষন ও দুর্ঘটনায় মতো ঘটনা ঘটার আশংকা করছেন স্থানীয় মানুষজন।ভোটের সময় ঘটা করে এলাকা জুড়ে ব্যানার(Banner), ফেস্টুন,পতাকায় মুড়ে দেওয়া হয়। ভোট শেষে সেগুলি আর দায়িত্ব নিয়ে খোলা হয় না। পরিবেশ দূষন ও দুর্ঘটনার হাত থেকে রেহাই পেতে রাজনৈতিক দলের ব্যানার, ফেস্টুন,পতাকা গুলি খুলে নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলা হয় রাজনৈতিক দলের নেতৃত্বদের সাথে, স্থানীয় মানুষ ও প্রশাসনের কাছে। শিক্ষক অশোককুমার লাটুয়া জানান, ভোট শেষে সমস্ত রাজনৈতিক দলের কর্তব্য তাদের ব্যানার, ফেস্টুন, পতাকা গুলি খুলে নেওয়া। কিন্তু তা করা হচ্ছে না। অহলে দৃশ্য দূষণের পাশাপাশি বিপদের আশংকা করছি। রাজনৈতিক দলের নেতৃত্বরা খুলে নেওয়া উচিত বলে জানালেও তারা তাদের মতো করে অজুহাত দিয়ে চলেছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ম মেনেই আমরা সরকারি জায়গার উপর যে সমস্ত ব্যানার, ফেস্টুন, পতাকা লাগানো ছিলো সেগুলি আমরা খুলে দিয়েছি।ব্যক্তিগত জায়গায় যেগুলি রয়েছে সেগুলি রাজনৈতিক দলের খুলে নেওয়া উচিত। যদি খুলে না নেওয়া হয় তাহলে আগামীদিনে সর্বদলীয় বৈঠক ডেকে যাতে খুলে নেওয়ার ব্যবস্থা করা যায় সেদিকে নজর থাকে।এখন দেখার কবে খোলা হয় যত্রতত্র লাগানো রাজনৈতিক দলের ব্যানার, ফেস্টুন ও পতাকা।

সুইমিংপুলে নামতেই মর্মান্তিক পরিণতি স্কুল ছাত্রের, ব্যাপক চাঞ্চল্য আসানসোলে

২৯ বলে ৯৭ রান করে সোশ্যাল মিডিয়ায় ৩ শব্দের বিশেষ বার্তা বৈভবের

বিজেপির মাস্টারস্ট্রোক! বদলে গেল চার রাজ্যের সভাপতি

নির্মাতাদের সঙ্গে মতবিরোধ, আদৃতের ধারাবাহিকে নায়িকা হচ্ছেন না সুস্মিতা

মুচিপাড়ায় বিজেপি কর্মীকে মারধর, কাঠগড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

কলকাতা বিমানবন্দর থেকে সরানো হবে মসজিদ, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

FIFA বিশ্বকাপের বলে এবার দিতে হবে ইলেকট্রিক চার্জ, জেনে নিন এর দুর্দান্ত সব ফিচার

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

রবিবার ফের ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

ঈদের দিন বন্দিদের জন্য এলাহি ভোজ, থাকছে পোলাও-আস্ত মুরগির রোস্ট ….