রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের জমানায় আটকে থাকা একাধিক কেন্দ্রীয় প্রকল্পের গিঁট খুলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী ফসল বিমা, কৃষক সম্মান নিধি, কেন্দ্রীয় আবাস যোজনা, ভি রাম জি প্রকল্প, রাজ্যে ক্ষমতাতে এসে একাধিক কেন্দ্রীয় প্রকল্প চালু করেছে শুভেন্দুর সরকার। এবার বাংলার মৎস্যজীবীদের জন্য প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা চালু করল বিজেপি সরকার। আজ, সোমবার নিউটাউনে সেই প্রকল্পের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিংহ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্যসচিব মনোজ আগরওয়াল।

কেন্দ্রীয় এই প্রকল্প উদ্বোধনের জেরে উপকৃত হবেন রাজ্যের মৎস্যজীবীরাই। এরই সঙ্গে কেন্দ্রের তরফে রাজ্যে মাছ চাষে জোর দিতে বরাদ্দ করা হয়েছে ৯ কোটি টাকা। সেই অর্থ এদিনই তুলে দেওয়া হয়েছে রাজ্যের হাতে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘এ রাজ্যের উপকূল এলাকা সুন্দরবন-সহ জনজীবনকে আরও উন্নত করা হবে। সেসব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে। আমাদের এখানে প্রচুর সম্ভাবনা। দক্ষিণবঙ্গে যেমন সমুদ্র, নদী রয়েছে, সেখানকার মৎস্যজীবীদের সমস্যা কম। কিন্তু শুষ্ক বাকুঁড়া, পুরুলিয়ায় মাছচাষে সমস্যা। আমাদের প্রস্তাব মেনে, এই জেলাগুলিতে মোট ৬টি অমৃত সরোবরে অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। রাজ্যের মৎস্যশিল্পে প্রচুর সম্ভাবনা রয়েছে। আমরা সেটা নিয়ে বারবার আলোচনা করেছি। কিন্তু আজ কেন্দ্রীয় মন্ত্রী রাজীবরঞ্জন সিংহকে বিশেষভাবে ধন্যবাদ জানাব। তিনি আমাদের সব কথা শুনে পশ্চিমবাংলার মৎস্য শিল্পে বিকাশের জন্য ৯ কোটি টাকা আমাদের হাতে তুলে দিয়েছেন। আজ থেকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় আনা হল পশ্চিমবঙ্গকে। এতে মৎস্যজীবীরা অন্যান্য সুবিধার পাশাপাশি প্রয়োজনমতো ঋণও পাবেন। আগেই কাজটা করা যেত। কিন্তু বিগত সরকার শুধুমাত্র বিরোধিতার জন্য সেটা করেনি।’

আরও পডুন: নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

বর্তমান বিজেপি সরকারের প্রশংসা করতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিংহ জানান, ‘বিগত বছরগুলিতে আমরা এখানে সুবিধা দিতে চেয়েও পারিনি। কারণ, রাজ্য সরকারের আধিকারিকরা সাহায্য করেননি। যে কাজ ৫ বছর ধরে আটকে ছিল, চারমাসেই তা হয়ে গেল। আমরা মৎস্যজীবীদের বিশেষ ট্রান্সপোন্ডার ডিভাইস দিচ্ছি। যার মাধ্যমে মৎস্যজীবীরা গভীর সমুদ্রে গিয়ে হারিয়ে গেলেও খোঁজ পাওয়া যাবে ও তাঁরা পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন।’

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩