চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিদেশি প্রযুক্তির অত্যাধুনিক রেলের রেক এবার ছুটবে বাংলায়! জানুন কোথায়…

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান: কলকাতা ও শহরতলি বাদ দিলে মূলত গ্রামাঞ্চল দিয়ে চলাচলকারী লোকাল ট্রেনগুলি সাব-আর্বান ট্রেন হিসেবে ধরা হয়। কাঠের শক্ত সিট, ঝরঝরে অপরিচ্ছন্ন বগি দেখতেই অভ্যস্ত দুরবর্তী এলাকার প্যাসেঞ্জার ট্রেনের নিত্যযাত্রীরা। এবার তাতেই আসতে চলেছে আমূল পরিবর্তন। পূর্ব রেলের আসানসোল ডিভিশনে এবার ছুটবে বিদেশি প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক মেমু রেক (Mainline Electric Multiple Unit বা MEMU)। আসানসোল ডিভিশনের জনসংযোগ আধিকারিক সুবলচন্দ্র মণ্ডল জানিয়েছেন, অত্যাধুনিক একটি রেক এসেছে। ট্রায়াল রান শেষ হলেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষর নিদেশে ট্রেনটিকে যাত্রীদের ব্য‌বহারে আনা হবে। পরবর্তী সময় আরও কয়েকটি রেক আনা হবে বলেও জানিয়েছেন তিনি।

রেল সূত্রে জানা গিয়েছে নেদারল্যান্ডের একটি সংস্থার প্রযুক্তি ও ডিজাইন ব্যবহার করে উত্তরপ্রদেশের রায়বেরিলি মডার্ন কোচ ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে নতুন এই মেমু রেক। যার একটি ইতিমধ্যেই আসানসোল ডিভিশনে পাঠানো হয়েছে। রেলের আধিকারিকরা জানিয়েছেন, প্রতি কামরায় চারটি করে সিসিটিভি ক্যামেরা, ডিজিটাল ডিসপ্লে বোর্ড, গদিযুক্ত বসার আসন, আধুনিক বায়ো টয়লেট, মেট্রোর আদলে দরজা ও জানালা রয়েছে। আবার বিমানের ককপিটের আদলে চালকের কেবিন মেমু রেকটির সৌন্দর্য্য আরও বাড়িয়ে তুলেছে। আর সুরক্ষার জন্য ট্রেনের রেকটিতে একাধিক সেনসর যুক্ত করা হয়েছে। ফলে এই অত্যাধুনিক রেক যাত্রী স্বাচ্ছন্দ্য ও সুরক্ষায় হার মানাবে মেট্রোর রেকগুলিকেও। এতে রয়েছে রেসকিউ ডিভাইস মোড এবং প্রতিটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে সেন্সরযুক্ত। কোনওরকম অশনিসঙ্কেত পেলেই ট্রেনটি নিজে থেকেই এই বিশেষ মোডে চলে যাবে। তাতে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে বলে দাবি রেল কর্তাদের।

একটা সময় ছিল যখন লোকাল ট্রেনের চালকের কেবিনে ছিল না কোনও বসার জায়গা। এখন অবশ্য বসার জায়গা থাকে। কিন্তু নতুন এই মেমু রেকটির চালকের কেবিন এক্কেবারে বিমানের ককপিটের মতো, পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত। চালকের সামনে একটি ডিজিটাল ডিসপ্লে বোর্ড থাকবে। সেখানে ট্রেনের খুঁটিনাটি তথ্য আসবে। ট্রেনের গতি ১২০ কিলোমিটার পর্যন্ত হলেও কোনও ঝাঁকুনি টের পাবেন না যাত্রীরা। অত্যাধুনিক থ্রি-ফেজ এসি মোটর থাকায় ট্রেনের গতি দ্রুত বাড়ানো বা কমানো যাবে। তবে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে যাত্রী নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যে। ১২কোচের এই রেকে মোট ৪৮টি ক্যামেরার নজরদারি থাকবে। এখন আসানসোল ডিভিশনের নিত্যযাত্রীদের অপেক্ষা কবে থেকে যাত্রী নিয়ে ছুটবে এই অত্যাধুনিক মেমু রেকটি। মূলত আসানসোল-বর্ধমান লাইনেই চালানো হতে পারে এই রেকটি।

Published by:

Share Link:

More Releted News:

কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, কী কারণ?

কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড আলিপুরদুয়ার, প্রশিক্ষণ কেন্দ্রের সিলিং ভেঙে আহত ২বিডিও

বাইকই ভরসা! কমিশনের নিষেধাজ্ঞায় চরম সমস্যায় সাধারণ মানুষ

তৃণমূল প্রার্থী-ভোট ম্যানেজারদের প্রয়োজনে আটকে রাখার নির্দেশ কমিশনের

ভোটের মুখে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া নামের প্রথম তালিকা প্রকাশ করল কমিশন, কীভাবে দেখবেন?

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ