পাঁচ বছর আগেই ফুরিয়েছে ভিসায় মেয়াদ, অবৈধভাবে কলকাতায় বাস, গ্রেফতার থাইল্যান্ডের মহিলা

পাসপোর্ট বৈধ নয়, পাঁচ বছর আগেই ফুরিয়েছে ভিসার মেয়াদ। অথচ কলকাতায় পাকাপাকিভাবে ঘাঁটি গেড়ে বসেছিলেন থাইল্যান্ডের এক মহিলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাসপোর্ট বৈধ নয়, পাঁচ বছর আগেই ফুরিয়েছে ভিসার মেয়াদ। অথচ কলকাতায় পাকাপাকিভাবে ঘাঁটি গেড়ে বসেছিলেন থাইল্যান্ডের এক মহিলা। অবশেষে পুলিশের জালে ওই বিদেশিনী। গতকাল রবিবার (২ অগস্ট) শরৎ বোস রোডের একটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর মতো আরও কোনও বিদেশী নাগরিক অবৈধভাবে কলকাতার বুকে ঠাঁই গেড়েছেন কিনা, তারও খোঁজ শুরু করেছে পুলিশ। শহর জুড়ে তল্লাশিতে নেমেছে তদন্তকারী দল। গত জুলাইয়ে কারা অবৈধভাবে কলকাতায় রয়েছেন, তা খুঁজতে একটি বিশেষ দল গঠন করেছিল কলকাতা পুলিশ।

সেই অভিযানের অংশ হিসেবে রবিবার (২ অগস্ট) বিকেল ৫টা ১৫ মিনিট নাগাদ, সি শরৎ বোস রোডের একটি স্পা সেন্টারে হানা দেয় কলকাতা পুলিশের ওই বিশেষ দল। সেখান থেকেই ওই মহিলাকে গ্রেফতার করেন তাঁরা। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, মহিলা থাইল্যান্ডের নাগরিক। তাঁর নাম সানসুকনিউয়াত। তিনি মুলত ব্যাঙ্ককের বাসিন্দা। পাঁচ বছর আগে কলকাতায় এসেছিলেন তিনি। কিন্তু ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর তিনি আর নিজের দেশে ফেরৎ যাননি। কলকাতার তিলজলা থানা এলাকার চৌবাঘা রোডে অবস্থিত একটি ফ্ল্যাটে অবৈধভাবে থাকছিলেন।

গতকাল অভিযানের সময়ে ভারতে থাকার জন্যে কোনও বৈধ নথি পুলিশকে দেখাতে পারেননি ওই মহিলা। এরপরেই তাঁকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের সময়ে তিনি শুধুমাত্র তাঁর থাইল্যান্ডের পাসপোর্ট দেখিয়েছিলেন। কিন্তু সেটাও মেয়াদোত্তীর্ণ। ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ছিল। এ ছাড়া, যে পর্যটন ভিসায় তিনি ভারতে এসেছিলেন তার মেয়াদ ছিল ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ, পাঁচ বছর আগেই ভিসার মেয়ার ফুরিয়ে যাওয়ার পরেও বেআইনিভাবে ভারতে থাকছিলেন তিনি। আপাতত তাঁকে কড়া নিরাপত্তায় টালিগঞ্জ মহিলা থানায় রাখা হয়েছে। 

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে