গুটি গুটি পায়ে বাড়ির পুকুরে কুমির, কুলতলিতে চরম আতঙ্ক

Share:

নিজস্ব প্রতিনিধি, কুলতলি : ফের কুমিরের আতঙ্ক দক্ষিণ ২৪ পরগনায়। পাথর প্রতিমার পর এবার কুলতলিতে পুকুরে দেখা মিলল কুমিরের। কুলতলির ময়রাচক গ্রামে ময়রাচকের একটি পুকুরে কুমির দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে, ময়রাচক গ্রামের বাসিন্দা দিলীপ দলুই সোমবার সন্ধ্যায় নিজের পুকুরে চারপেয়ে কোনও কিছুকে নামতে দেখেন। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে কাছে গিয়ে দেখেন একটি কুমির তার পুকুরে নেমেছে। এরপরেই চিৎকার করেন তিনি। তাঁর চিৎকার শুনে ছুটে আসে স্থানীয়রা। সঙ্গে সঙ্গে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। তড়িঘড়ি পুকুরটিতে মেশিন বসিয়ে জল কমিয়ে ফেলা হয়। তারপর জাল দিয়ে পুরো পুকুর ঘিরে ফেলা হয়।

স্থানীয়রাই বন দফতরের কাছে খবর দেয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের আধিকারিকরা। সোমবার সারারাত চেষ্টা চলে কুমিরটিকে ধরার। কিন্তু সারারাতে জালে ধরা দেয়নি মহাশয়। মঙ্গলবার সকালে প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা এই কুমিরটি ধরা পড়েছে বন দফতরের কাছে। সূত্রের খবর, কুমিরটির প্রথমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তারপর সুন্দরবনের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে তাকে।

সোমবার সারারাত চিন্তায় থাকলেও মঙ্গলবার বন দফতরের জালে কুমির ধরা পড়ায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন স্থানীয়রা। তবে বন দফতরের পক্ষ থেকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। বিশেষ করে পুকুর বা জলাশয়ের কাছে থাকা স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সুন্দরবনের নদী তীরবর্তী এলাকায় প্রায়ই কুমির আতঙ্ক ছড়ায়। জামাইষষ্ঠীর দিন পাথরপ্রতিমা ব্লকের ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের ছোট রাক্ষসখালি এলাকায় দেখা মিলেছিল কুমিরের। বিশালাকার কুমির দেখে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এলাকায়। এবার কুলতলিতে দেখা মিলল কুমিরের।

উধমপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াই! নিকেশ ২ জইশ জঙ্গি, উদ্ধার অস্ত্র-গোলাবারুদ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

প্রধানমন্ত্রীর মোদির সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

উৎসবের মরশুমে কম বাজেটে চার চাকা কিনতে চান? রইল সুলুকসন্ধান

ছুটি কম? পকেটেও টান! কলকাতা থেকে কম খরচে ঘুরে আসুন এই ৪ পাহাড়ি ঠিকানায়

দেবীর কলস কোলে নিলে ঘোচে বন্ধ্যাত্ব! কোন বাড়ির পুজোয় এমন অলৌকিকত্ব?

অতীতের রীতি বজায় রেখে সুরুল বাড়ির দুর্গোপুজোয় তিন দিন ধরে চলে যাত্রাপালা

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী