কৃষ্ণনগরকাণ্ডে সিট গঠন, সাহায্য নেওয়া হচ্ছে সিআইডি’রও, জানালেন সুপ্রতিম

কৃষ্ণনগরের তরুণী খুনের ঘটনায় তৃতীয় কোনও পক্ষের উপস্থিতির সম্ভাবনা বাড়ছে। অন্তত পুলিশ সূত্রে তেমনটাই জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নদিয়া(Nadia) জেলার সদর শহর কৃষ্ণনগরের(Krishnanagar) বুকে এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু(Unnatural Death of a Young Lady) ঘিরে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সেই ঘটনা প্রসঙ্গেই এদিন অর্থাৎ বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্য পুলিশের এডিজি(দক্ষিণবঙ্গ)(WBSP ADG-South Bengal) সুপ্রতিম সরকার(Supratim Sarkar)। সেখানেই তিনি জানান যে, ঘটনার তদন্তে ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল বা সিট(Special Investigation Team) গঠন করা হয়েছে। ঘটনার তদন্তে রাজ্য সরকারের নিজস্ব গোয়েন্দা বিভাগ সিআইডি’রও(CID) সাহায্য নেওয়া হচ্ছে। যদিও ‘নির্যাতিতা’র পরিবারের দাবি, তাঁকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। রাজ্য পুলিশের তদন্তে তা৬দের বিন্দুমাত্র আস্থা নেই। তাই তাঁরা সিবিআই তদন্ত চাইছেন। সেই কথা মাথায় রেখেই এদিন সাংবাদিক বৈঠকে সুপ্রতিম জানান, শোকগ্রস্ত ওই পরিবারের দাবির প্রতি তাঁদের পূর্ণ মর্যাদা রয়েছে। এদিন কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ‘নির্যাতিতা’র দেহের ময়নাতদন্ত হচ্ছে। পরিবারই এই দাবি জানিয়েছিল। সেই দাবি মেনেই সব কিছু হচ্ছে।

আরও পড়ুন, ‘নেতা একজনই – মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা কর্মী’, দলকে বার্তা অনুব্রতের

এ প্রসঙ্গে সুপ্রিম এদিন জানান, ‘নির্যাতিতার পরিবার বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত চেয়েছিলেন। আমরা এই নিয়ে আদালতে আবেদন করি। আদালত তা মঞ্জুর করেছে। এদিন কল্যাণীর জেএনএম হাসপাতালে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যাবে না। ময়নাতদন্তের রিপোর্ট যত ক্ষণ হাতে না আসছে, তত ক্ষণ নিশ্চিত করে কিছু বলা যাবে না। ঘটনার তদন্তের জন্য সিট গঠন করা হয়েছে। সিটের নেতৃত্বে রয়েছে কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার অমরনাথ কে। ঘটনার নেপথ্যে সব সম্ভাব্য কারণ আমরা খতিয়ে দেখছি। সিআইডির সাহায্য নিচ্ছি। ঘটনাস্থলে এডিজি(সিআইডি) এসেছেন দল নিয়ে। ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞেরা এসেছেন। আমরা আশাবাদী, সত্য প্রকাশ পাবে।’

আরও পড়ুন, শুভেন্দুকে ধাক্কা দিয়েই এগরার পঞ্চায়েত সমিতিতে অনাস্থা আনছে তৃণমূল

এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় তৃতীয় কোনও পক্ষের উপস্থিতির সম্ভাবনা বাড়ছে। কেননা এই ঘটনায় ধৃত যুবক রাহুল বোসের মায়ের দাবি অনুযায়ী মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ তাঁর ছেলে বাড়ি থেকে বেরিয়েছিল। সন্ধ্যা ৬টা নাগাদ বাড়ি ফিরে আসে। মায়ের দাবি, ছেলে তাঁকে জানিয়েছিল, সে সিনেমা দেখতে গিয়েছিল। এর পর সামান্য কিছু খেয়ে ছেলে ঘুমিয়ে পড়ে। ওই মহিলার দাবি, রাত ৮টা নাগাদ তরুণীর মায়ের ফোন আসে তাঁর ছেলের মোবাইলে। তরুণীর মাকে পরে ফোন করার কথা বলে তাঁর ছেলে।  রাত ১০টা নাগাদ তরুণীর মা আবার ফোন করেন। তাতে ঘুম ভাঙে তাঁর ছেলের। এর পরেই তাঁর ছেলে তরুণীর মাকে ফোন করে। ফোনে কথা বলার পরেই বাড়ি থেকে বেরিয়ে যান সে। ঘণ্টাখানেক পর বাড়ি ফিরে আসে। তার পর শুতে চলে যায়। আর এখানেই তদন্তকারীদের প্রশ্ন, সন্ধ্যা ৭টা থেকে নির্যাতিতা কোথায় ছিলেন আর কার সঙ্গে ছিলেন? তাহলে কী তৃতীয় কেউ রয়েছে এই খুনের পিছনে? একই সঙ্গে সামনে এসেছে রাহুলের কাছ থেকে নির্যাতিতার ৪০ হাজার টাকা ধার নেওয়ার বিষয়টি। সেই টাকা কোথায় গেল?’ আপাতত এই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

তৃণমূলের দলীয় কার্যালয়ে এবার গেরুয়া পতাকা, স্বেচ্ছায় চাবি বিজেপির হাতে তুলে দিলেন কর্মীরা

‘সারাদিন ভাবতাম আমার দ্বারা কিছু হবে না’, তবে কী জাতীয় পুরস্কারই বদলে দিল দিব্যার জীবন?

বাবার রেখে যাওয়া কাজ সম্পূর্ণ করতে চান, মন্ত্রী পদে শপথ নিয়ে জানালেন সুমনা

হাকিমপুর চেক পোস্টে ৫০ জন অনুপ্রবেশকারী দেশে ফেরার অপেক্ষায়

চাকদহে অনলাইন বেটিং চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ৯ অভিযুক্ত

প্যাকেট ছিঁড়তেই আইসক্রিম থেকে বেরোচ্ছে পোকা! শিশুর অভিযোগে তোলপাড় নেটদুনিয়া

RCB-র জয়ে আবেগময় মুহূর্ত, বিরাটের কপালে অনুষ্কার ভালবাসার চুম্বন, ছবি ভাইরাল

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

তারেকের মন্ত্রিসভা ছাড়লেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

পিতৃস্নেহ, মেয়ের জুতোর ফিতে বেঁধে দিলেন গম্ভীর

ভারতে ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচারের অধিকার পেল জি এন্টারটেইনমেন্ট