ফেসবুক বিজ্ঞাপনের ফাঁদে সর্বস্বান্ত প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজার, পর্দাফাঁস আন্তঃরাজ্য জালিয়াতি চক্রের

Share:

নিজস্ব প্রতিনিধি: নিত্যনতুন পদ্ধতিতে প্রতারণার ফাঁদ পাতছে প্রতারকরা। তাতে পা দিয়ে সর্বস্বান্ত হচ্ছে সাধারণ মানুষ। সতর্ক করেও যেন রাশ টানা সম্ভব হচ্ছে না। এমনভাবে সারাজীবনের আয় খুইয়ে সর্বস্বান্ত হয়েছেন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক ম্যানেজার। প্রায় ২০ লক্ষ টাকা খুইয়েছেন তিনি। অভিযোগ দায়ের করার পর তদন্তে নেমে ৪জনকে গ্রেফতার করল পুলিশ।

জানা গিয়েছে, ব্যাঙ্কের ম্যানেজার হিসেবে দীর্ঘদিন কাজড করেছেন গড়ফার এক বাসিন্দা। তিনিও সাইবার জালিয়াতির হাত থেকে রক্ষা পাননি। নষ্টের মূল ফেসবুকে একটি বিজ্ঞাপন। জানা গিয়েছে, ব্যাঙ্ক ম্যানেজার ‘পেনশন কার্ড’-এর বিজ্ঞাপনে ক্লিক করেন। সন্দেহ হয়নি বিন্দুমাত্র। ক্লিক করার কিছুক্ষণের মধ্যে তাঁর সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হয়, একটি নামী রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তথাকথিত প্রতিনিধির পরিচয়ে যোগাযোগ করা হয়। বলা হয়, কী করতে হবে এই কার্ড পেতে হলে? Pensions Card Dispatch for Ex Employee & Retired Manager’ নামের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। এই বিদঘুটে নাম দেখেও সন্দেহ হয়নি অভিযোগকারীর। তবে যাঁদের সাইবার জালিয়াতি সম্পর্কে ধারণা রয়েছে, তাঁরা বিষয়টি আন্দাজ করতে পারছেন। এই অ্যাপ-টি আসলে একটি APK (Android Package Kit) ফাইল, যা ব্যবহার করে আমাদের প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারের ফোন এবং তাতে বসানো ব্যাঙ্কিং অ্যাপ-এর দখল নিয়ে নেয় জালিয়াতরা। কয়েক মিনিটের মধ্যেই তাঁর অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় প্রায় ২০ লক্ষ টাকা। বিষয়টি বুঝতে পেরে মামলা দায়ের করেন ওই অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক ম্যানেজার। তদন্তে নামে ডিটেকটিভ ডিপার্টমেন্টের সাইবার অপরাধ দমন শাখা। প্রায় দু-সপ্তাহ ধরে নিরলস প্রযুক্তি পাহারা এবং বিপুল পরিমাণ ডিজিটাল তথ্য ঘেঁটে সন্ধান মেলে এক অত্যন্ত সুনিয়ন্ত্রিত সাইবার প্রতারণা চক্রের।

গত ২৪ ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগণার বিভিন্ন জায়গায় হানা দিয়ে গ্রেফতার করা হয় ৪জনকে। ধৃতরা সায়ন রাজবংশী, অরিন্দম দাস, শৌভিক ব্যাপারী এবং অর্পণ দাস। এদের কাজ ছিল এই চক্রের ‘সিনিয়র’ সদস্যদের ব্যবহারযোগ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সিম কার্ড সরবরাহ করা। এন্টালি থানার এলাকা থেকে গ্রেফতার হয় দিলদার আনসারি এবং অনীশ সরকার। প্রাথমিক তদন্তে যা বোঝা যাচ্ছে, ঝাড়খণ্ডে অবস্থিত একটি আন্তঃরাজ্য চক্রের সঙ্গে জড়িত ধৃতরা। বিভিন্ন অভিযানে এখন পর্যন্ত পুলিশের হাতে এসেছে ১৬টি মোবাইল ফোন, ১০টি সচল সিম কার্ড, ব্যাঙ্কের নথি, এটিএম কার্ড ও চেকবই, প্রায় ৮ লক্ষ টাকা নগদ, সোনার গয়না, দামী ঘড়ি, গাড়ি ইত্যাদি।

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের