‘‌আমি তৃণমূলকে ভোটও দেব’‌, দোর্দণ্ডপ্রতাপ মজিদ মাস্টারের মুখে মুখ্যমন্ত্রীর প্রশংসা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। তার মধ্যে বাংলায় চলছে এসআইআর পর্ব। আর তাতে হেনস্থায় জর্জরিত বাংলার মানুষজন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের অধিকারের স্বার্থে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করেছেন। তাতে হেনস্থার রেশ কিছুটা কমেছে এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমাও বেড়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা। আর এই গোটা ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর আন্দোলনের প্রশংসা করলেন বামফ্রন্ট সরকারের আমলে শাসনের বেতাজ বাদশা তথা দোর্দণ্ডপ্রতাপ নেতা মজিদ মাস্টার। যার নামে একদা উত্তর ২৪ পরগনার শাসনে বাঘে–হরিণে একঘাটে জল খেত। সেই মজিদ মাস্টার মুখ্যমন্ত্রীর প্রশংসা করার পাশাপাশি তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন বলে জানিয়ে দিলেন।

এদিকে কদিন আগেই ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএমের পলিটব্যুরের সদস্য মানিক সরকারও প্রশংসা করে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার সেই সুরেই কথা বললেন মজিদ মাস্টার। এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মজিদ মাস্টারের এমন প্রতিক্রিয়া উঠে আসায় সিপিএমের অন্দরে অস্বস্তি চরমে উঠেছে। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। যেখানে মজিদ মাস্টার বলেন, ‘‌বিজেপিকে যারা প্রতিহত করার চেষ্টা করবে, আমি তাদের সমর্থন করব। এই ইস্যুতে ২০২৬ সালের নির্বাচনে আমি তৃণমূলকে ভোটও দেব।’‌ বামফ্রন্ট সরকারের জমানায় মজিদ মাস্টারের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে নিয়মিত সরব হতেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে সেই বিরোধী নেত্রীই এখন বাংলার মুখ্যমন্ত্রী। তারই প্রশংসা করেছেন মজিদ মাস্টার। এখন অবশ্য অবস্থা পাল্টেছে। বহুদিন ঘরছাড়া থাকার পর কয়েক বছর হল শাসনে ফিরে রাজনীতি ছেড়ে কৃষিকাজে মন দিয়েছেন প্রবীণ মজিদ মাস্টার। এমনকী তৃণমূলকে সমর্থনের ডাক দিয়ে নতুন করে সিপিএমের অস্বস্তি বাড়ালেন মজিদ মাস্টার। এখন রাজ্য–রাজনীতিতে সবচেয়ে চর্চিত বিষয় এসআইআর। আর তা নিয়ে মজিদ মাস্টারের বক্তব্য, ‘‌এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিবাদ আন্দোলনকে সমর্থন করি। কারণ বহু মানুষ বিপাকে পড়ছেন, হেনস্থা হচ্ছেন। সুপ্রিম কোর্টে গিয়ে মুখ্যমন্ত্রীর লড়াইকে কুর্ণিশ জানাই।’‌ এখন অবশ্য মজিদ মাস্টার সিপিএমের প্রাক্তন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য।

এছাড়া মজিদ মাস্টার একদা নিজের দল সিপিএমকেও সাম্প্রদায়িক আঁতাতে নীতিভ্রষ্ট বলে নিশানা করেছেন। তাতে আরও আলোড়ন পড়ে গিয়েছে। সিপিএম সহ–বামেরা ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময়ই আইএসএফের সঙ্গে জোট বাঁধে। এই জোট নিয়ে মজিদ মাস্টারের কথায়, ‘‌আইএসএফকে আমি সাম্প্রদায়িক দল বলে মনে করি। এই জোটে সিপিএম সাম্প্রদায়িক আঁতাতে নীতিভ্রষ্ট হয়েছে।’‌ মজিদ মাস্টারের এমন মন্তব্যে একদিকে সিপিএমের অস্বস্তি বাড়ল অপরদিকে তৃণমূল নিঃসন্দেহে অক্সিজেন পেল বলে মনে করা হচ্ছে।

 

 

২৫ জুলাই থেকে শুরু ডুরান্ড কাপ, ঠাঁই হল না অভিষেকের ক্লাব ডায়মন্ড হারবার এফসি’র

নম্বর ছাড়াই ব্যবহার করা যাবে WhatsApp! নতুন ফিচার নিয়ে কড়া নজরদারিতে কেন্দ্র

শহিদ দিবসের সমাবেশের স্থান চূড়ান্ত করতে বৈঠকে তৃণমূলনেত্রী

নারকেলডাঙার বিজেপি কর্মী খুনের ঘটনায় পরেশ পাল-সহ ১৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন

আম-কূটনীতি! শুভেন্দুকে ১০০ কেজি রসালো আম পাঠালেন তারেক রহমান

সম্পর্কের টানাপোড়েনের মর্মান্তিক পরিণতি! গৃহবধূকে ধারালো অস্ত্রের কোপ প্রেমিকের

Microsoft Layoff: ফের ৫,০০০ কর্মীকে ছাঁটাই করছে সত্য নাদেলার সংস্থা

রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, ইউক্রেনের ড্রোন হামলায় মৃত্যু বাংলার যুবকের

খুলল উৎসশ্রী পোর্টাল, প্রায় চার বছর পরে শুরু হচ্ছে শিক্ষকদের বদলি

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

‘আগে চারটে খুন করেছি,এবার তোমার পালা’ চলন্ত ট্রেনে যাত্রীকে হুমকি খুনির

নদিয়ার কালীগঞ্জে মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম-পাথর উত্তেজিত জনতার, নামল কেন্দ্রীয় বাহিনী

তৃণমূলের নাম-প্রতীকের দাবি ঋতব্রতদের, বৃহস্পতিবার ডেকে পাঠালেন জ্ঞানেশ কুমার