চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার চার

ধৃতদের শুক্রবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে ৪৫ লাখ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে চক্রের মূল পাণ্ডা-সহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের শুক্রবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে ৪৫ লাখ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে।  পুরুলিয়া শহরের দেশবন্ধু রোডে হানা দিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।

রেল থেকে শুরু করে বিদ্যুৎ দফতর, শিক্ষা থেকে শুরু করে ডাক বিভাগ সব বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার ক্ষমতা রাখে তারা, এমনটাই দাবি করেছিল। আর সাধারণ বেকার যুবক যুবতী তাদের পাতা সেই ফাঁদে পা দিয়ে টাকা দিয়ে অবশেষে প্রতারণার শিকার হলেন। অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কম করে ৪৫ লাখ টাকা বিভিন্ন মানুষের কাছ থেকে নিয়েছে একটি চক্র। আর সেই অভিযোগের তদন্তে নেমে চার জনকে গ্রেফতার করল তদন্তকারীরা। পুরুলিয়া শহরের দেশবন্ধু রোডে হানা দেয় সদর থানার পুলিশ। বৃহস্পতিবার প্রতারণা চক্রের মূল পাণ্ডা সুভাষ মাহাতো এবং তার তিন সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ। সুভাষ মাহাতো সাঁওতালডির বাসিন্দা। মোট ৪৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। সুভাষের যে তিন সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম যথাক্রমে – মানিক মাহাতো, অনিল মাহাতো ও কৃষ্ণপদ টুডু। অভিযুক্তদের কাছ থেকে বিভিন্ন নথি, মোবাইল ফোন, কম্পিউটারের হার্ড ডিস্ক উদ্ধার করেছে তদন্তকারীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত দু’বছর ধরে এই চক্রের মাথারা পুরুলিয়া, বাঁকুড়া, খাতড়া-সহ অন্যান্য জায়গাতেও এই প্রতারণা চক্র সক্রিয়ভাবে কাজ করছে। পুলিশের তদন্তেও সেই তথ্য উঠে এসেছে। শুক্রবার ধৃতদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। পুরুলিয়া সদর থানার আইসি মানস সরকার জানান, ‘পুরুলিয়া শহরে দীর্ঘদিন থেকেই এই চক্র কাজ চালাচ্ছিল। এদের টার্গেট ছাত্র-ছাত্রীরা। চাকরির টোপ দিয়ে তাঁদের কাছ থেকে প্রচুর টাকা তোলা হয়।’

কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকেই বেছে নিল বিএনপি

‘পরের জন্মে সুস্থ শরীর দিও’, মহাদেবের কাছে প্রার্থনা বিশেষভাবে সক্ষম দুই কাঁওয়ার যাত্রীর

‘বুড়ি মা’-এর অলঙ্কার তছরুপের অভিযোগে গ্রেফতার পুজো কর্মকর্তা গৌতম ঘোষ

নার্সের রহস্যমৃত্যু: এনআরএস হাসপাতালে মৃত স্ত্রীর ময়নাতদন্ত করাতে চাইছেন না স্বামী, কেন?

আর জি কর কাণ্ডে ওড়িশা থেকে গ্রেফতার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাহুল

ঠাকুরবাড়ির মাংসের দই বড়া, একবার খেলেই মুখে লেগে থাকবে আজীবন!

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ঐতিহাসিক, লোকসভার অধিবেশন চলাকালীন বেজে উঠল বন্দেমাতরম, গাইলেন মোদি-রাহুল

প্রেশার কুকার দিয়ে মাথায় আঘাত! বাথটাবে ডুবিয়ে স্ত্রীকে হত্যা, ভয়ানক কাণ্ড ঘটালেন শিক্ষক

নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, গ্রেফতার অনন্ত মহারাজ ঘনিষ্ঠ