শিলিগুড়িতে একসঙ্গে নিখোঁজ ৪ নাবালক, চিন্তায় পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ির মাদানী বাজার এলাকায় রহস্যজনকভাবে নিখোঁজ ৪ নাবালক। তাদের সকলের বয়স প্রায় ১০-১৪। বাড়ি থেকে বেড়িয়ে রাতভোর ফেরেনি তারা। ঘরের ছেলের খবর না পেয়ে চিন্তিত পরিবার পরিজনরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকায়।

নিখোঁজ চার নাবালক শিলিগুড়ির মাদানীবাজার এলাকার বাসিন্দা। তাদের নাম নানু তামাং, দীপ অধিকারী, রিপন রায়, কার্তিক পাসওয়ান। জানা গিয়েছে,  সোমবার চারজন বাড়ি থেকে ব্যাগ নিয়ে একসঙ্গে বের হয়। কিন্তু বিকেল গড়িয়ে রাত হলেও বাড়ি ফেরেনি ৪ জনের কেউই। এরপরেই চিন্তিত হয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু কোনও খোঁজ পাওয়া যায়নি। পরে কোনও উপায় না পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্তে শুরু করেছে। ৪জনের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন এবং দুশ্চিন্তায় রয়েছেন। পুলিশের কাছে পরিবারের দাবি দ্রুত চার নাবালকদের খুঁজে বের করা হোক। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে চারজন নাবালকের নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

সোমবার বাড়ি থেকে বের হওয়ার পর তারা কোথায় কোথায় গিয়েছে সাম্ভাব্য সেই সকল এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। একই সঙ্গে রেলস্টেশন, টোটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড সব জায়গার ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে। নিখোঁজ চার নাবালকের সহপাঠীদের সঙ্গেও কথা বলছে পুলিশ। বাড়ি থেকে কোনও টাকা বা কিছু নিয়ে তারা বেরিয়েছে কিনা জানার চেষ্টা করছে পুলিশ। তাদের কাছে কি পরিমান অর্থ রয়েছে তা জানার চেষ্টা চলছে।

৪ নাবালকের পরিবারের অভিভাবকদের ফোনেও আঁড়ি পাতা হয়েছে। তবে পুলিশের প্রাথমিক অমুমান, ৪ নাবালক পরিকল্পনামাফিক বাড়ি থেকে পালিয়েছে। ৪ নাবালকের ছবি মুম্বই পুলিশ সহ অন্যান্য রাজ্যের পুলিশের কাছেও পাঠানো হয়েছে। সেখানেও খোঁজ চলছে তাঁদের। নিখোঁজ নাবালকদের পরিবারের সদস্যদের সঙ্গে কারোর কোন ব্যক্তিগত শত্রুতা রয়েছে আছে কিনা তাও জানার চেষ্টা চলছে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি