তিনজনের গলার নলি কাটা, একজনের দেহ ঝুলছে সিলিংয়ে, মুর্শিদাবাদে হাড়হিম ঘটনা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনজনের গলার নলি কাটা ছিল এবং একজন সিলিংয়ের সঙ্গে ঝুলছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা মুর্শিদাবাদে। একই পরিবারের চার জনের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনজনের গলার নলি কাটা ছিল এবং একজন সিলিংয়ের সঙ্গে ঝুলছিলেন। পুলিশ চার জনের দেহ উদ্ধার করেছে। এই হাড়হিম ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদের ভগবানগোলা থানার অন্তর্গত নিমতলা কুঠি বাড়ি বাগান এলাকায়। জানা যাচ্ছে, চারজন সম্পর্কে বাবা-মা ও তাঁদের দুই কন্যা। বাবা সিলিংয়ের সঙ্গে ঝুলছিলেন। এবং মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন স্ত্রী ও দুই মেয়ে। জানা যাচ্ছে, বুধবার (২৮ জানুয়ারি) সকাল দশটা নাগাদ দেহগুলি উদ্ধার করেছে পুলিশ।

মৃতরা ওই এলাকায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। এদিন পুলিশ ওই ফ্ল্যাটের দরজা ভেঙে একই পরিবারের চারজনের মৃতদেহ উদ্ধার করে। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। পুলিশ সূত্রের খবর, প্রায় ১০ মাস ধরে ওই বাড়িতে দুই মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন মানিক ব্যাপারি (৪০) তাঁর স্ত্রী দোলা ব্যাপারি। মেয়েদের নাম তানহা ব্যাপারি, সে নবম শ্রেণির ছাত্রী। আর অন্যজন মায়েশা ব্যাপারি, বয়স ৮ বছর।

বুধবার সকালে বাড়ির ভেতর থেকে মানিক ব্যাপারির স্ত্রী ও দুই কন্যা সন্তানের গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়। একই সঙ্গে ঝুলন্ত অবস্থায় মানিক ব্যাপারির ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সূত্রের খবর, ওই পরিবার মুর্শিদাবাদের নিমলতলা এলাকার বাসিন্দা ছিলেন। পেশায় ফল বিক্রেতা ছিলেন মানিক। ভগবানগোলার স্বপনগড় মোড় এলাকায় তাঁর একটি ফলের দোকান ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তি নিজের দুই মেয়ে ও স্ত্রীর গলা কেটে খুনের পর আত্মঘাতী হয়েছেন।তাঁদের স্থায়ী বাড়ি নদীয়া জেলায় বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকা জুড়ে শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ঠিক কী কারণে এমন ভয়াবহ ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ভগবানগোলা থানার পুলিশ। পারিবারিক অশান্তি নাকি অন্য কোনও কারণ, সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্তে নেমে আশপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এই বিষয়ে একজন স্থানীয় জানিয়েছেন, ‘মনে হচ্ছে ৩-৪ দিন আগেই ব্যক্তি তাঁর স্ত্রী ও দুই মেয়েকে খুন করেছে। এরপর গতকাল পাড়া থেকে জলের বোতল কিনেছিলেন। ওইদিনই আত্মহত্যা করেন। ওদের ঘর থেকে পচা গন্ধ করে বের হচ্ছিল। জানাজানি হয়ে যাওয়ার ভয়তেই মানিক আত্মহত্যা করেছেন বলে অনুমান। পাড়ায় গন্ধ ছেয়ে যাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। এরপরেই পুলিশ দরজা ভেঙে তাঁদের দেহ উদ্ধার করেন।’ বাড়ির মালিক হায়দার আলি জানিয়েছেন, ‘১০ মাস আগে তাঁরা ভাড়া এসেছিল। এই ঘটনাটা আজই জানতে পেরেছি। ওরা তো ভাড়াটিয়া। এত বেশি কী খোঁজ রাখব। এমনি আসে দেখি চলে যাই। ওদের বিষয়ে ঢুকিনি কখনও। ওর আধার কার্ড আমার কাছেই ছিল। দুদিন আগেও বাচ্চাগুলোকে দেখেছি।’

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে