আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

Share:

নিজস্ব প্রতিনিধি: কথা রাখল সরকার। প্রতিশ্রুতি মতো আজ সোমবার ( ১ জুন) থেকে রাজ্যের প্রতিটি সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের পরিষেবা চালু হয়েছে। নন এসি, এসি সহ দূরপাল্লার বাসেও এই পরিষেবা শুরু হয়েছে। বাসে উঠে সরকারের নির্দিষ্ট করে দেওয়া নথি দেখালেই মহিলাদের আর টিকিট কাটতে হবে না। সোমবার রাজ্যের বিভিন্ন রুটে এই পরিষেবা শুরু হয়ে গিয়েছে। সরকারের এই সিদ্ধান্তে অত্যন্ত খুশি মহিলারা।

পরিবহণ দফতর সূত্রে খবর, সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনে কলকাতা ও শহরতলিতে এসি ও নন-এসি মিলিয়ে প্রায় ৬০০টি সরকারি বাস রাস্তায় নামানো হয়েছে। সবগুলোতেই বিনামূল্যে যাতায়াত করতে পারছেন মহিলারা। বিনামূল্যে বাস পরিষেবা শুধুমাত্র রাজ্যের মহিলারাই পাবেন। অন্য রাজ্য থেকে এলে সেই সুবিধা মিলবে না। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী, যে ১১টি পরিচয়পত্রের কথা বলা হয়েছে, তারমধ্যে যেকোনও একটি সরকারি বাসে যাতায়াতের সময় কাছে রাখতে হবে। কন্ডাক্টরকে বাধ্যতামূলকভাবে সেটি দেখতে হচ্ছে। তারপরেই টিকিট পাঞ্চিং মেশিন থেকে একটি শূন্য টাকার কুপন ইস্যু করছেন তিনি। প্রতিমাসে যে পরিমাণ টিকিট ইস্যু হবে, তার সমপরিমাণ টাকা গড় হিসেবে ধরে পরিবহণ দফতরকে দেওয়া হবে।

সোমবার এমনিতেই অফিস যাত্রীদের অতিরিক্ত ভিড় থাকে। তাই বাসে ওঠা এবং ভাড়া সংক্রান্ত কোনও অবাঞ্ছিত ঘটনা যাতে না ঘটে, তার জন্য গুরুত্বপূর্ণ টার্মিনাস ও পয়েন্টে পরিবহণ দফতরের অফিসাররা উপস্থিত রয়েছেন। বিনামূল্যে পরিষেবা পাওয়ায় খুশি মহিলারা। যেসকল নথি রাখার কথা বলা হয়েছে, সেগুলো হল আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, আয়ুষ্মান ভারত কার্ড, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, অন্যান্য সরকার অনুমোদিত পরিচয়পত্র। এরমধ্যে যেকোনো একটি রাখতে হবে। পরিবহণ দফতর সূত্রে খবর, ভবিষ্যতে সমস্ত মহিলা যাত্রীদের জন্য বিশেষ ডিজিটাল স্মার্ট কার্ড চালু করা হবে। এই কার্ডে থাকবে যাত্রীর নাম, ছবি, QR কোড, ডিজিটাল ভেরিফিকেশন সুবিধা।স্মার্ট কার্ড তৈরির জন্য নির্দিষ্ট আবেদনপত্র জমা দিতে হবে প্রশাসনের কাছে। আবেদন করা যাবে বিডিও ও এসডিও অফিসে। মহিলা অফিসযাত্রীরা জানাচ্ছেন, প্রতিদিন বাসে যেতে প্রায় ৩৫-৪০ টাকা খরচ হতো। এখন সেটা বিনামূল্যে হয়ে যাওয়ায় খুব খুশি হয়েছেন তাঁরা। এই সিদ্ধান্ত গ্রহণের জন্য শুভেন্দু অধিকারীকে ধন্যবাদও জানিয়েছেন তাঁরা। এটা খুব ভাল উদ্যোগ।

জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?