১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন  

Share:

নিজস্ব প্রতিনিধি: গণেশ চতুর্থী ঘিরে বদলে গিয়েছে মফস্বলের মিষ্টির বাজারের ছবিও। একসময় গণেশ পুজোর জাঁকজমক মূলত মুম্বইকেন্দ্রিক থাকলেও এখন কলকাতা ও জেলার বিভিন্ন প্রান্তে ঘরে ঘরে হচ্ছে গণেশ পুজো। আর তার প্রভাব পড়েছে মিষ্টির দোকানেও। বেড়েছে লাড্ডু ও মোদকের চাহিদা। ব্যান্ডেলেও এ বার সেই ছবি বেশ স্পষ্ট।   

ব্যান্ডেল স্টেশন রোডের প্রসিদ্ধ মিষ্টির প্রতিষ্ঠান কিরণ সুইটসে এ বছর তৈরি হয়েছে প্রায় ১,০০০ কেজি লাড্ডু। শুধু পরিমাণেই নয়, আকারেও রয়েছে চমক। গত বছর যেখানে সর্বোচ্চ ১০ কেজির লাড্ডু তৈরি হয়েছিল, এ বার সেই ওজন বেড়ে হয়েছে ১৫ কেজি। একইভাবে গত বছর সর্বোচ্চ ৫০০ গ্রাম ওজনের মোদক তৈরি হলেও এ বার তৈরি হয়েছে ২ কেজির মোদকও। দোকান সূত্রে জানা গিয়েছে, লাড্ডুর দাম শুরু হচ্ছে ১০ টাকা থেকে। সর্বোচ্চ আকারের লাড্ডুর দাম ৫,৪০০ টাকা। দোকানে সরাসরি বিক্রির পাশাপাশি আগে থেকেই ১০-১৫টি বড় আকারের লাড্ডুর অর্ডারও জমা পড়েছিল।

আরও পড়ুন: পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

দোকানের কর্ণধার শুভেন্দু মণ্ডলের কথায়, ‘আগে গণেশ চতুর্থী মূলত বোম্বেতেই বড় করে হত। এখন ব্যান্ডেল এবং আশপাশের এলাকাতেও ঘরে ঘরে গণেশ পুজো হচ্ছে। তাই লাড্ডু-মোদকের চাহিদা বেড়েছে।’  ব্যান্ডেলকে ‘মিনি ইন্ডিয়া’ বলে উল্লেখ করে শুভেন্দুর দাবি, বিভিন্ন সম্প্রদায় ও সংস্কৃতির মানুষ এখানে পাশাপাশি বসবাস করেন। তাই বিভিন্ন উৎসবই এখানে উৎসাহের সঙ্গে পালিত হয়। শুধু ব্যান্ডেল নয়, চুঁচুড়া ও চন্দননগর থেকেও অনেকে লাড্ডু কিনতে কিরণ সুইটসে আসছেন। কেউ নিচ্ছেন ছোট লাড্ডু, আবার কেউ পুজোর আয়োজনকে আরও নজরকাড়া করতে নিয়ে যাচ্ছেন বিশাল আকারের লাড্ডু। গণেশ পুজোর আবহে তাই মিষ্টির দোকানেও এখন কার্যত উৎসবের মরসুম।

পিছু নেওয়া গাড়িকে দূরে থাকতে বলাই কাল! ভয়ংকর পরিণতি বাইক আরোহী তরুণীর

গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন  

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ