জঙ্গলমহল থেকে ব্যারাকপুর, সর্বত্র প্রচারে ঝড় তুললেন দেব

একবার সামনে থেকে দেবকে দেখার জন্যে মহিলাসহ কৌতুহলীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। গরম উপেক্ষা করে শয়ে শয়ে মানুষ ভিড় জমান।

Share:

নিজস্ব প্রতিনিধি: একই দিনে ডবল ধামাকা। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল কেন্দ্র থেকে তৃতীয়বার তৃণমূলের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই দৌড়ে চলেছেন সুপারস্টার দেব। শুধু নিজের প্রচার নয়, দলের সব প্রার্থীর হয়ে প্রচারে যাচ্ছেন অভিনেতা। আগামী ২০ মে রাজ্যের একাধিক জায়গায় ভোট। তাই শেষ মুহূর্তে তাঁর সহ-প্রার্থীদের হয়ে জোরকদমে প্রচার চালাচ্ছেন অভিনেতা। আজ সকালে ঝাড়গ্রামে প্রচার সেরে বিকেলে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে বিশাল র‍্যালি করে গেলেন অভিনেতা। সাধে কি তাঁকে বলে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গুড বয়! মঙ্গলবার ঝাড়গ্রাম লোকসভা আসনের তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের হয়ে প্রচারে ঝড় তুললেন দেব। এদিন মানুষের উচ্ছ্বাস দেখে রাজনৈতিক বিশ্লেষকরাও মেনে নিলেন কালীপদ সোরেনের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। ভোটের শেষ মুহূর্তের প্রচারে এদিন দেব ঝাড়গ্ৰাম কলেজ মোড় থেকে শিব মন্দির মোড় পর্যন্ত সাজানো গাড়িতে চড়ে রোড শো করেন। ক্ষণিকের জন্য পুরো ঝাড়গ্রাম শহর দেবময় হয়ে ওঠে।

জঙ্গলমহলেও অভিনেতাকে দেখার জন্যে উপচে পড়ে ভিড়। পর্দার স্বপ্নের নায়ক ঝাড়গ্রাম শহরে পা রাখতেই সাধারণ মানুষ থেকে শুরু করে তৃনমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে তীব্র উন্মাদনা লক্ষ্য করা যায়।এদিনও হেলিকপ্টারে চেপেই ঝাড়গ্রামে আসেন দেব। এরপর হেলিপ্যাড থেকে কলেজ মোড় যাত্রা করেন তিনি। তবে এদিন দেবের রোড শোকে ঘিরে মহিলাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। একবার সামনে থেকে দেবকে দেখার জন্যে মহিলাসহ কৌতুহলীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। গরম উপেক্ষা করে শয়ে শয়ে মানুষ ভিড় জমান। দলের প্রার্থী কালীপদ সোরেনকে সঙ্গে নিয়ে হুডখোলা গাড়িতে ঝাড়গ্রাম প্রদক্ষিণ করেন দেব। কখনো হাত নাড়িয়ে আবার কখনো নমস্কার করে ভোট প্রচার করেন বাংলা ছবির সুপারস্টার। দেবকে দেখে কেউ হাত নেড়ে, আবার কেউ ফুল ছুড়ে শুভেচ্ছা জানান। দেব ও সবার উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সাংবাদিকদের প্রশ্নে ঘাটাল লোককভা নিয়ে দেব বলেন, ‘ঘাটালের মানুষ জানে আমি কতটা ঘাটালের মানুষের কাছের। হিরণ যত কেস করবে, যত ভুল মন্তব্য করবে তত ভোটের মার্জিন বাড়বে। ঠিক একইরকম ঝাড়গ্রাম লোকসভাতেও তৃণমূল বিপুল সংখ্যক ভোটে লিড দেবে। ঝাড়গ্রামের সাধারণ মানুষ তৃণমূলকে চান। বিরোধীরা কোনো জায়গা পাবে না’। ঝাড়গ্রাম প্রচার সারার পরেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রচারে আসেন অভিনেতা। এদিন আমডাঙ্গা বিধানসভার দত্তপুকুর এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে দত্তপুকুর চালতা বেরিয়া থেকে নিবাদুই স্কুল মাঠ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রোড শো করেন দেব। পার্থ ভৌমিকের সমর্থনে মঞ্চে উঠে জনসাধারণের কাছে ভোট চান দেব। ভোট প্রচার শেষে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব জানান, ভোট প্রচারে বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষের সমর্থন পেয়ে তিনি আপ্লুত। তবে ঘাটালে প্রচার বাদ দিয়ে অন্যপ্রার্থীদের হয়ে প্রচার করতে হচ্ছে। তাই ঘাটালের মানুষদের মিস করছেন। তবে দলের অন্য প্রার্থীদের হয়ে প্রচার করে কিছুটা লাভ হচ্ছে তাঁর। এদিকে দেব কে বিভিন্নরকমভাবে কটাক্ষ করছে বিজেপি প্রার্থী হিরণ। সে প্রসঙ্গে দেব জানান, ‘আমি অন্যদের মতো নয় জোর করে ভোট নেব তবে আগের থেকে বেশী ভোটে জেতার বিষয়ে আশাবাদী। নিজের আসল জেতার পাশাপাশি দলের অন্য আসনগুলো জেতার প্রয়োজন সে কারণেই ভোট প্রচার করে বেড়াচ্ছেন তিনি।’ দেব বারবারই শান্তিপূর্ণ ভোটের পক্ষে সওয়াল করে এসেছেন। প্রসঙ্গত তৃতীয় দফা ভোটের ভোট শান্তিপূর্ণ মিটলেও দফায় বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ছবি উঠে এসেছে। এ প্রসঙ্গে দেব বলেন,’ শান্তিপূর্ণভাবে ভোট হওয়া উচিত। ঘাটাল এখনও শান্ত। এখনো অবধি হিরণ উল্টোপাল্টা আক্রমণ করতে পারছে কারণ সেই সুযোগটাও পাচ্ছে।আমাকে যেভাবে আতঙ্কবাদী, ক্রিমিনাল বলা হয়েছে তাতে আমার দলের কর্মীরা পাল্টা দিতে পারতো। এভাবে বলে যদি ও জিততে চায় তাহলে জিতুক, আমি ভালোবাসা দিয়ে যদি ভোট জিততে পারি তাহলে তাই সই!’

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং